Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিদায় MiG-21, এই যুদ্ধ বিমানের মাধ্যমেই ইতিহাস গড়েছেন দেশের মহিলা ফাইটার পাইলটরা

ভারতীয় বায়ুসেনার ইতিহাসে শেষবারের মতো আকাশে উড়ল মিগ-২১ বাইসন। চণ্ডীগড়ে বিদায়ী ফ্লাইপাস্টের নেতৃত্ব দিলেন স্কোয়াড্রন লিডার প্রিয়া শর্মা। মিগ-২১ র হাত ধরেই প্রথমবার ভারতের মহিলা ফাইটার পাইলটদের আকাশে ওড়ার ইতিহাস রচিত হয়েছিল।

বিদায় MiG-21, এই যুদ্ধ বিমানের মাধ্যমেই ইতিহাস গড়েছেন দেশের মহিলা ফাইটার পাইলটরা

সংগৃহীত ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 September 2025 08:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এক যুগের অবসান ঘটল শুক্রবার। সোভিয়েত আমলের যুদ্ধবিমান মিগ-২১ বাইসন শেষবারের মতো উড়ল আকাশে। সূর্যাস্তের ঠিক আগে চণ্ডীগড় এয়ারফোর্স স্টেশনের আকাশে বিদায়ী ফ্লাইপাস্টের নেতৃত্ব দিলেন স্কোয়াড্রন লিডার প্রিয়া শর্মা। আর এভাবেই শেষবারের মতো আকাশে গর্জে উঠল সেই ফাইটার জেট, যা প্রথমবার মহিলা পাইলটদের হাতে ভারতের আকাশে উড়েছিল।

২০১৬ সালে প্রথমবার মহিলা ফাইটার পাইলটদের অন্তর্ভুক্ত করে ভারতীয় বায়ুসেনা। তখন বায়ুসেনার সব মিগ-২১-ই বাইসন সংস্করণে উন্নীত। পুরুষ সহকর্মীদের মতোই মহিলা পাইলটরা সামলান এই যুদ্ধবিমানকে, ভাঙেন দীর্ঘদিনের দোটানা। আর এর মধ্যে দিয়েই শুরু হয় ভারতীয় বায়ুসেনার নতুন অধ্যায়।

মিগ-২১ প্রথম ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় ১৯৬৩ সালে। উন্নত জেট ট্রেনারের অভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাইলটদের হাতেখড়ি হয়েছে এই যুদ্ধবিমানে। আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকল মহিলা ফাইটার পাইলটদের প্রথম পদক্ষেপও।

একদম প্রথম দলে ছিলেন স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী, ভবানা কান্ত ও মোহনা সিং জিতারওয়াল। ২০১৬ সালের জুনে কমিশনড হওয়া এই তিনজনই ছিলেন দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট। তাঁদের মধ্যে অবনী চতুর্বেদী ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জামনগর এয়ারফোর্স স্টেশন থেকে একাই মিগ-২১ বাইসন ওড়ান। তিনিই প্রথম মহিলা, যিনি এই যুদ্ধবিমানকে এককভাবে সামলান। পরে জাপান-সহ আন্তর্জাতিক মহড়ায়ও অংশ নেন অবনী।

এরপর ২০১৮ সালের মার্চে আম্বালা থেকে একাই মিগ-২১ উড়িয়ে নজির গড়েন ভবানা কান্ত। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম মহিলা পাইলট হিসেবে যুদ্ধ মিশনের জন্য যোগ্যতা অর্জন করেন। এদিকে যোধপুরের মোহনা সিং জিতারওয়ালও একই সময়ে মিগ-২১ নিয়ে একাই উড়তে শুরু করেন। সামরিক পরিবারে জন্ম নেওয়া মোহনা ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ নেন।

দ্বিতীয় দলে আসেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। বিহারের মুজাফ্‌ফরপুরের মেয়ে, ২০১৭ সালের ডিসেম্বরে যোগ দেন বায়ুসেনায়। দ্রুতই মিগ-২১ বাইসনের পূর্ণাঙ্গ অপারেশনাল পাইলট হয়ে ওঠেন। ২০২০ সালে চলে আসেন রাফালে স্কোয়াড্রনে। এখনও পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠ মহিলা মিগ-২১ পাইলট তিনিই।

সবশেষে স্কোয়াড্রন লিডার প্রিয়া শর্মা। রাজস্থানের মেয়ে, ২০১৮ সালে কমিশনড। সেই ব্যাচে ৩৫ জন পাইলটের মধ্যে একমাত্র মহিলা তিনিই। গত অগস্টে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরির সঙ্গে ট্যান্ডেম মিগ-২১ ফ্লাইটও চালান। বিদায়ী ফ্লাইপাস্টের নেতৃত্ব ছিল তাঁর কাঁধে।

আজ ভারতীয় বায়ুসেনায় রাফালে, সু-৩০ এমকেআই বা তেজসের মতো আধুনিক যুদ্ধবিমান এসেছে। কিন্তু 'মিগ-২১' এর নাম ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। শুধু যুদ্ধবিমান হিসেবে নয়, ভারতের মহিলা ফাইটার পাইলটদের প্রথম ওড়ার সঙ্গী হিসেবেও।


```