Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একাকীত্ব কাটাতে সপ্তাহান্তে অটো চালান মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, নেটমাধ্যমে জোর চর্চা

বেঙ্গালুরুর এক সিনিয়র মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার সারা সপ্তাহের কাজের পর শনি-রবিতে একাকীত্ব কাটাতে অটো চালান।

একাকীত্ব কাটাতে সপ্তাহান্তে অটো চালান মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, নেটমাধ্যমে জোর চর্চা

মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার সপ্তাহান্তে অটো চালান

শেষ আপডেট: 22 July 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: এক সময় একা সিনেমা দেখা, একা ফুচকা খাওয়া কিংবা একা একা বেড়াতে যাওয়া ছিল রীতিমতো বিস্ময়কর। কিন্তু ইদানীং একাকীত্বের সঙ্গে লড়াইয়ে তা যেন হয়ে দাঁড়িয়েছে ‘ফ্যাশন’। তবে সকলেই কিন্তু এক রকমভাবে একাকীত্ব কাটানোর চেষ্টা করেন না। বলা ভালো, প্রত্যেকের একাকীত্বের সঙ্গে মোকাবিলা করার ধরন আলাদা। যেমন বেঙ্গালুরুর এক নামী কোম্পানির ইঞ্জিনিয়ার সপ্তাহান্তে অবসর সময়ে অটো চালান। শুনতে অবাক লাগলেও সেই ইঞ্জিনিয়ারের গল্প যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বেঙ্গালুরুর ওই সিনিয়র মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার সারা সপ্তাহের কাজের পর শনি-রবিতে একাকীত্ব কাটাতে অটো চালান। ৩৫ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ারের বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভেঙ্কটেশ গুপ্ত নামে এক যুবক। ওই ইঞ্জিনিয়ারে ছবি সহ তিনি লেখেন, "এক ৩৫ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যিনি সপ্তাহান্তে একাকীত্বের সঙ্গে লড়াই করতে কোরমঙ্গলায় নাম্মা যাত্রী চালান। সংশ্লিষ্ট ছবিতে ওই ইঞ্জিনিয়ারকে অটোর চালকের আসনে মাইক্রোসফটের হুডি টি-শার্ট পরে দেখা যায়।

পোস্টটি নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ যেমন ওই ব্যক্তির একাকীত্বের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আবার হতবাকও হয়েছে নেটাগরিকদের একাংশ। তবে আজকাল মানুষের জীবনে ব্যস্ততার বাড়ার সঙ্গেই যে একাকীত্ব ক্রমশ বেড়েই চলেছে তা পোস্টটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলেই মত বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

যদিও এবারই প্রথম নয়, এর আগে আরও একটি ঘটনা সামনে এসেছিল। যেখানে বেঙ্গালুরুতে এক যুবককে হিন্দুস্থান কম্পিউটার লিমিটেডে (এইচসিএল) তথ্য প্রযুক্তি কর্মীর পদ থেকে বরখাস্ত করার পর তিনি র্যাপিডো বাইক ট্যাক্সি চালাতেন। সেই ঘটনাটি নিয়ে বেশ চর্চা হয়েছে নেটমাধ্যমে।  


```