Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের ধনীতম ভিক্ষুক বসে থাকেন মুম্বইয়ের রাস্তায়! সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

সোনার চামচ নিয়ে মোটেও জন্মাননি এই ব্যক্তি। একটা সময় ছিল খাবার জোগার করতে নাভিশ্বাস উঠত পরিবারের।

বিশ্বের ধনীতম ভিক্ষুক বসে থাকেন মুম্বইয়ের রাস্তায়! সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 10 December 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: রয়েছে ফ্ল্যাট, দোকান, ব্যবসা। সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। মাসে আয় হাজার হাজার। তকমা পেলেন বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের। তিনি থাকেন এদেশেই। জীবন-যাপন আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। ভিক্ষাকে পেশা বানিয়ে আজ স্বাচ্ছন্দ্যে বাঁচছেন তিনি, সঙ্গে পরিবারও। 

ভরত জৈন, ভিক্ষা করেন মুম্বইয়ের প্রাইম লোকেশনে। একদিকে আজাদ ময়দান, আরেক দিকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। দিনে ১০-১২ ঘণ্টা, এখানেই থাকেন তিনি। মাসে রোজগার ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। শেষ ৪০ বছর ধরে তাঁকে দেখে করুণা করে লোকজন ভিক্ষা দিয়ে যান। ভিক্ষা করে পাওয়া টাকা যত্রতত্র খরচা করে উড়িয়ে দিয়েছেন, এমন নয়।

বিনিয়োগ করেছেন একাধিক জায়গায়। সেই বিনিয়োগ থেকেও টাকা পাচ্ছেন একাধিক। কোটিপতি বানাতে এই ইনকামই যথেষ্ট। 

সোনার চামচ নিয়ে মোটেও জন্মাননি এই ব্যক্তি। একটা সময় ছিল খাবার জোগাড় করতে নাভিশ্বাস উঠত পরিবারের। সকলের মুখে খাবারও উঠত না। সেই কপালই একটু বড় হতে পাল্টে ফেলেন তিনি।  শুরু করেন ভিক্ষা করা।

শুরু করা যাক, তাঁর সম্পত্তি ও বিনিয়োগের তালিকাটা। তাঁর মুম্বইয়ে দুটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য বর্তমানে ১.৪ কোটি টাকা। তাঁর একটিতেই স্ত্রী, দুই সন্তান, বাবা ও ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। থানেতে তাঁর দুটি দোকান রয়েছে। যা ভাড়া দিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা ইনকাম করেন। এছাড়া পৈত্রিক একটি ব্যবসা রয়েছে। স্টেশনারি দোকান রয়েছে মুম্বইতে তাঁদের। সেই ব্যবসা থেকেও আয় হয়। 

প্রতিদিন শুধুমাত্র ভিক্ষা করে ২৫০০-৩০০০ টাকা আয় করেন ব্যক্তি। ছেলেদের ছোট থেকে পড়িয়েছেন মুম্বইয়ের বড় কনভেন্ট স্কুলে। বর্তমানে পড়াশোনা শেষ করে দুই ছেলেই স্টেশনারি দোকান চালাচ্ছেন। ব্যবসা করেই আগামীদিন সম্পত্তির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দুজনের। 

যদিও এত টাকা আয়ের পর এখন আর জৈন পরিবার চায় না ভরত কাজ করুন। কিন্তু এই ৪০ বছরের পেশা ছাড়তে রাজি নন তিনি। তাঁর কথায়, 'ভিক্ষা করতে আমার ভাল লাগে, আমি এই কাজ করে আনন্দ পাই। এটা ছাড়ব না।'

তিনি একা ভিক্ষা করে এত টাকার মালিক, এমন নয়। এদেশে এমন একাধিক ভিক্ষুক রয়েছেন, যাঁদের পাকা বাড়ি, ভাল সম্পত্তি ও ব্যবসা রয়েছে। এই ক্ষেত্রতে এদেশে আয় হয় সব মিলিয়ে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। সম্ভাজি কালে, লক্ষ্মী দাস-সহ এমন অনেক ভিক্ষুক আছে, যাঁদের সম্পত্তি এক কোটির ওপর। 


```