Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অসমের 'গ্রেট খালি' জিতেন, ২ কিলো চালের ভাত একাই খান গোগ্রাসে!

দ্য ওয়াল ব্যুরো: তাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি (6 ft 8 inch) । ২ কেজি চালের ভাত, ১ কেজি মাছ, ১ কেজি মাংস এবং ২০০ গ্রাম ঝাল লঙ্কা তাঁর একবারের খাবার। তিনি অসমের (Assam) 'দ্য গ্রেট খালি' (The Great Khali)। তাঁর আসল নাম জিতেন দোলে। অসমের লখিমপ

অসমের 'গ্রেট খালি' জিতেন, ২ কিলো চালের ভাত একাই খান গোগ্রাসে!

শেষ আপডেট: 31 July 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো: তাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি (6 ft 8 inch) । ২ কেজি চালের ভাত, ১ কেজি মাছ, ১ কেজি মাংস এবং ২০০ গ্রাম ঝাল লঙ্কা তাঁর একবারের খাবার। তিনি অসমের (Assam) 'দ্য গ্রেট খালি' (The Great Khali)।

তাঁর আসল নাম জিতেন দোলে। অসমের লখিমপুরের জনাইয়ের বাসিন্দা তিনি। সুপারি চাষ করে সংসার চলে ৪৯ বছরের জিতেনের। উচ্চতা এবং শক্তির জন্য স্থানীয় লোকজনের কাছে তিনি অসমের 'খালি' হিসেবে বিখ্যাত। পিতৃদত্ত নাম জিতেন হলেও নিজেকে 'আল্লাই' নামে পরিচয় দিতে ভালোবাসেন তিনি।

ছোট থেকেই আশেপাশের মানুষকে সাহায্য করতে ভালবাসেন আল্লাই। স্থানীয় লোকজনের দাবি আল্লাই একাই মাথায় করে একসঙ্গে ৪ বস্তা সিমেন্ট বয়ে আনতে পারেন। কিংবা চাগিয়ে ফেলতে পারেন একটা আস্ত মোটর সাইকেল। রাস্তায় কাদায় গাড়ি আটকে গেলেও ডাক পড়ে সেই আল্লাইয়েরই।

খালির দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেও তাঁর মতোই হতে চান আল্লাই। সেই কারণেই এই বিপুল পরিমাণ খাবারের আয়োজন। তবে সম্প্রতি ইচ্ছেপূরণের পথে বাধা এসেছে। আর্থিক অসঙ্গতিই তার মূল কারণ। ব্রহ্মপুত্র নদের জলে ভেসে গেছে তাঁর চাষের জমির বেশিরভাগ অংশই। তার জেরেই এখন অকূল পাথারে পড়েছেন অসমের 'খালি।'

স্যুটকেসের এক কোণে কাঁকড়াবিছের সংসার! ঘুরে এসে ব্যাগ খুলতেই চমকে উঠলেন মহিলা


```