Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মেয়ের আবদারের কাছে সব বাবাই পরাজিত, সাতসকালে একরত্তিকে লাল-নীল নেলপলিশ পরাচ্ছেন জুকারবার্গ

মেটা-র সিইও মার্ক জুকারবার্গ সাতসকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন।

মেয়ের আবদারের কাছে সব বাবাই পরাজিত, সাতসকালে একরত্তিকে লাল-নীল নেলপলিশ পরাচ্ছেন জুকারবার্গ

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 October 2024 10:04

দ্য ওয়াল ব্যুরো: মেটা-র সিইও মার্ক জুকারবার্গ সাতসকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। মেয়ের হাতে নেল পলিশ পরাতে দেখা যাচ্ছে তাঁকে। তিনি যে একজন শ্রেষ্ঠ স্বামী, তা আগেই প্রমাণ করেছিলেন স্ত্রী প্রিসিলা চ্যানের একটি দুর্দান্ত মূর্তি স্থাপন করে। এবার যে বাবা হিসেবেও তিনি শ্রেষ্ঠ, তা দেখিয়ে দিলেন। 

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মেটা-র সিইও। তাতে দেখা যাচ্ছে, নেল আর্টের বেশ কতগুলি ভিডিও দেখছেন। তারপরে তা দেখে মেয়ের নখে আঁকতে শুরু করলেন। এমনকি একহাতে লাল আর অন্য হাতে নীল নেল পলিশ লাগিয়ে, তারউপর সুন্দর করে এঁকে দিলেন। 

View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)

ভিডিওটির ক্যাপশনে মার্ক লিখেছেন, 'কোয়েস্ট ৩এস-এর সাহায্যে কীভাবে আদর্শ বাবা হওয়া যায়, সেটাই শিখছি।' ভিডিওটি পোস্ট করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝরের বেগে ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত পোস্টটিতে প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। ৬২৫,০০০ এর বেশি ভিউ হয়েছে। আর তা ক্রমশ বেড়েই চলেছে। অসংখ্য নেটিজেন ভিডিওটিতে কমেন্ট করেছেন। তাঁকে 'ফাদার অফ দ্য ইয়ার' বলা হচ্ছে। 

এর আগে তিনি তাঁর বাড়ির পিছনের উঠোনে একটি বিশেষ মূর্তি স্থাপন করেছিলেন। বাড়ির পিছনে স্ত্রী প্রিসিলা চ্যানের একটি দুর্দান্ত মূর্তি রেখেছেন মার্ক। জুকারবার্গ নিজেই তার স্ত্রীর মূর্তির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ছবিটি ভাইরাল হযতেই নেটিজেনরা মেটার সিইওকে 'হাসবেন্ড অফ দ্য ইয়ার' বলে ডাকতে শুরু করেছিল। 

মার্ক জুকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যানের ১২ বছরেরও বেশি  বিবাহিত জীবন। তিন মেয়ে নিয়ে সুখের সংসার এই উদ্যোগপতির। দুজনেই ২০০৩ সালে কলেজে পরিচয়। বহু বছর ধরে ডেট করার পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। 


```