Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬০ লক্ষ টাকা রোজগার করেও 'স্বাচ্ছন্দ্য' নেই! এই আয় কি যথেষ্ট নয়? প্রশ্ন বেঙ্গালুরুর তরুণের

তাঁর প্রশ্ন, ভারতে থাকার জন্য ৬০ লক্ষ টাকা কি যথেষ্ট নয়?

৬০ লক্ষ টাকা রোজগার করেও 'স্বাচ্ছন্দ্য' নেই! এই আয় কি যথেষ্ট নয়? প্রশ্ন বেঙ্গালুরুর তরুণের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 April 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের বার্ষিক উপার্জন প্রায় ৬০ লক্ষ টাকা। তবু নিত্যদিনের জীবনযাপনে 'স্বাচ্ছন্দ্য'-এর অভাব। দেশের দুর্বল পরিকাঠামো, যানজট, বেহাল স্বাস্থ্য পরিষেবা এবং মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন (Man With Household Income Of Rs 60 Lakh shared his personal struggles)। তাঁর প্রশ্ন, ভারতে থাকার জন্য ৬০ লক্ষ টাকা কি যথেষ্ট নয়?

বেঙ্গালুরুর (Bengaluru) এক তরুণ রেডিটে তাঁর প্রশ্ন ও উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁর বয়স ৩০, মধ্যবিত্তের সংসারে তিনি ও তাঁর স্ত্রী থাকেন। বার্ষিক তাঁদের উপার্জন ৬০ লক্ষ টাকার কাছাকাছি। তিনি জানিয়েছেন, 'খাতায় কলমে হয়তো আমরা ভালো আছি। কিন্তু আমাদের জীবনযাত্রার মান আমার মনে একটি প্রশ্ন তৈরি করে দেয় যে ভারতে থাকতে গেলে কি আরও অর্থের প্রয়োজন?' 

'আমি বেঙ্গালুরুতে থাকি। এখানে পরিকাঠামো ভয়ঙ্কর। অথচ দেশের মধ্যে এখানে  রোড ট্যাক্স সবচেয়ে বেশি। ৩ কিলোমিটার রাস্তা যেতে আমার ৪০ মিনিট সময় লাগে (কার্যত বিধ্বস্ত অবস্থায় অফিস পৌঁছাই)। রাস্তায় কোথাও গর্ত, কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কিছু জায়গায় তো কাজ কখনও শেষই হয় না।' রেডিট ব্যবহারকারীর আরও অভিযোগ, 'আমি দিল্লিতে যে পরিমাণ টাকা রোড ট্যাক্স (Road Tax) হিসেবে দিতাম তার থেকে ২.২৫ লক্ষ টাকা অতিরিক্ত দিচ্ছি এখানে। কিন্তু বিনিময়ে কী পাচ্ছি? এটি দিনের আলোয় ডাকাতির সমান।'

'আমাদের রোজগারের (Income) ৩০-৪০ শতাংশ ট্যাক্সেই চলে যায়। প্রতিটি জিনিসের ওপর জিএসটি তো আছেই। এর বিনিময়েও আমরা কিছুই পাচ্ছি না। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেই, সঠিক শিক্ষাব্যবস্থা নেই এমনকি পর্যাপ্ত জলও পাওয়া যায় না। আমাদের বেসরকারি হাসপাতাল, স্কুল এবং জলের জন্য আলাদা করে টাকা খরচ করতে হয়।'  ভারতের ট্যাক্সের টাকার অঙ্ককে কানাডা, জার্মানির সঙ্গে তুলনা করেছেন ওই যুবক। 

বছর ৩০-এর ওই তরুণ লিখেছেন, 'আমি সত্যিই এই দেশের জন্য কিছু করতে চাই। আমি এখানে থাকতে চাই, কিছু গড়তে চাই। কিন্তু আমি মনে করছি আমরা যে টাকা দিচ্ছি তা রাজনীতিবিদদের কোষাগার পূরণ করছে। আমার প্রশ্ন, আর কি কোনও আশা আছে নাকি আমি নির্বোধের মতো ভাবছি যে উন্নতি হতে পারে?' 

এই পোস্ট ইন্টারনেটে (Internet) অনেকেরই নজরে এসেছে। তাদেরই কেউ কেউ তাঁকে বিদেশে গিয়ে থাকার পরামর্শ দিচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'জীবনযাত্রার মান এখন রাজনীতি দ্বারা চালিত, যা কখনওই আর উন্নত হবে না।'  


```