Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'স্ত্রী-র ডেলিভারি হবে, দ্রুত যেতে হবে হাসপাতালে', বিমানবন্দরে কেন এমন হইচই বাঁধালেন যুবক

কোথাও যাওয়ার খুব তাড়া রয়েছে, ঠিক তখনই জানিয়ে দেওয়া হয় ফ্লাইট দেরি। বিমানযাত্রীদের প্রায়শই এমন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।

 'স্ত্রী-র ডেলিভারি হবে, দ্রুত যেতে হবে হাসপাতালে', বিমানবন্দরে কেন এমন হইচই বাঁধালেন যুবক

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 November 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: কোথাও যাওয়ার খুব তাড়া রয়েছে, ঠিক তখনই জানিয়ে দেওয়া হয় ফ্লাইট দেরি। বিমানযাত্রীদের প্রায়শই এমন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। খারাপ আবহাওয়া বা পরিকাঠামোগত কারণে ফ্লাইট বাতিল বা দেরি হওয়া নতুন কিছু নয়। কিন্তু, বিমান ছাড়তে বেশি দেরি হলে অধিকাংশই সময়ে বোর্ডিং হয়ে যাওয়ার পর যাত্রীদের ব্যাপক হয়রানির স্বীকার হতে হয়। এবার এক যাত্রী স্পাইসজেটের ফ্লাইট আসতে দেরি হওয়ায় বিমানবন্দরেই ঘটালেন এক কাণ্ড। তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কী এমন করলেন সেই যাত্রী?

মুম্বই যাওয়ার ফ্লাইট তিন ঘণ্টা দেরি। সব যাত্রীদের সঙ্গে বসে তিনিও ফ্লাইট আসার অপেক্ষা করছিলেন। কিন্তু এয়ারলাইন্সের তরফ থেকে কিছুই জানানো হচ্ছিল না যে, ফ্লাইট কখন আসবে। ফলে বিরক্ত হয়ে সেই ব্যক্তি স্পাইসজেটের একটি কর্মীর কাছে যান। গিয়ে বলেন, 'আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুম্বইতে যেতেই হবে। আমার স্ত্রী প্রেগন্যান্ট অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাই আমাকে যদি জানাতে পারেন কখন আসবে এই ফ্লাইট?'

View this post on Instagram

A post shared by Anuj (@anuj.mp4)

উত্তরে স্পাইসজেটের সেই কর্মী জানান, 'ফ্লাইট আসার আগে থেকেই ঘোষণা করে দেওয়া হবে তখনই তিনি জানতে পেরে যাবেন।' এই উত্তর শোনার পর সেই যাত্রী, সেখানে থাকা বাকি যাত্রীদের সঙ্গে ফ্লাইট দেরি হওয়া নিয়ে সমালোচনা শুরু করেন। আর জানান যে তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর এই কথা শুনে সেখানে থাকা বেশ কিছু যাত্রী, স্পাইসজেট কর্মীর সঙ্গে ঝগড়া করতে থাকেন সেই প্রসঙ্গে।

যদিও ভিডিওতে সেই ব্যক্তি পরে জানিয়ে দেন তেমন কিছুই ছিল না। ফ্লাইটের নিত্যদিনের এই দেরি হওয়ার সমস্যা তাঁকে বিরক্ত করে দিয়েছে। ফলে তিনি বহুদিন ধরেই চাইছিলেন এমন কিছু একটা মজা করতে। আজ তা সফল হয়েছে। অর্থাৎ গোটা বিষয়টাই মজার ছলে করেছেন। 

এই ভিডিওটি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে এতে প্রচুর সংখ্যক লাইক ও কমেন্ট পড়ে গিয়েছে। বহু মানুষ কমেন্টও করেছেন। কেউ এটাকে মজার ছলে নিয়েছেন। আবার কেউ কেউ তীব্র কটাক্ষ করেছেন।


```