Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাইনে উপুড় হয়ে শুয়ে রয়েছেন যুবক, উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, রাখে হরি, মারে কে! সেই প্রবাদ যে কতখানি সত্যি, তার প্রমাণ মিলল সম্প্রতি। রেললাইন পার হওয়ার জন্য 'শর্টকাট' নিয়েছিলেন এক ব্যক্তি। লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্

লাইনে উপুড় হয়ে শুয়ে রয়েছেন যুবক, উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন! তারপর…

শেষ আপডেট: 12 November 2022 09:56

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, রাখে হরি, মারে কে! সেই প্রবাদ যে কতখানি সত্যি, তার প্রমাণ মিলল সম্প্রতি। রেললাইন পার হওয়ার জন্য 'শর্টকাট' নিয়েছিলেন এক ব্যক্তি। লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার মধ্যে চলতে শুরু করে দিল মালগাড়ি। সেই অবস্থায় যা, ঘটল, তাকে 'মিরাক্যল' বললে অত্যুক্তি হবে না।

সম্প্রতি বিহারের ভাগলপুরে (Bihar Bhagalpur) কাহালগাঁও স্টেশনের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের (Railway Tracks) উপর উপুড় হয়ে বুকে ভর দিয়ে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর উপর দিয়েই দিব্যি চলে যাচ্ছে একটি মালগাড়ি (goods train)। ট্রেনটি পেরিয়ে যেতেই দিব্যি উঠে দাঁড়ালেন ওই ব্যক্তি। পাশেই পড়ে থাকা ব্যাগটি তুলে নিয়ে হাসিমুখে হাঁটা লাগালেন সামনের দিকে।

ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ভাবছেন, এমনও আবার হয় নাকি! কিন্তু বিশ্বাস না হলেও সত্যিই এমনটা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনের উপর ট্রেন দাঁড়িয়ে আছে দেখা সত্বেও ওই ব্যক্তি ওভারব্রিজের বদলে শর্টকাটে লাইন পেরোনোর চেষ্টা করছিলেন। তিনি দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে বুকে ভর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেই সময় আচমকাই ছেড়ে দেয় ট্রেন।

https://twitter.com/BiharTakChannel/status/1590939690466611200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590939690466611200%7Ctwgr%5E262e562f3d08030b73e9e88766706d50f2ed0445%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Findia%2Fnews%2Fmiracle-man-saves-himself-by-lying-flat-on-stomach-on-railway-tracks-as-goods-train-passes-over-him-in-bihars-bhagalpur-watch-viral-video-4445669.html

ভয়ংকর বিপদের মুখেও উপস্থিত বুদ্ধি হারাননি ওই ব্যক্তি। আর সেই কারণেই হয়তো ভাগ্যদেবী তাঁর সঙ্গ দিয়েছিলেন। ট্রেন চলতে শুরু করা মাত্রই লাইনের উপর উপুড় হয়ে সটান শুয়ে পড়েন ওই ব্যক্তি। যতক্ষণ না ট্রেনটি চলে যাচ্ছে, ততক্ষণ ওই ভাবেই শুয়ে ছিলেন তিনি। শেষমেশ ট্রেন চলে যাওয়ার পর উঠে চলে যান তিনি।

ঘটনায় নেটিজেনরা ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধি এবং ধৈর্যের তারিফ করলেও রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলের উপস্থিতিতে কীভাবে ওই ব্যক্তি এত ঝুঁকি ঝুঁকি নিয়ে রেল লাইন পেরোচ্ছিলেন, তা নিয়ে প্রশ্নচিহ্ন জাগছে সকলের মনেই। পাশাপাশি পুলিশ এবং প্রশাসনের তরফে বারবার লাইন বেরোনোর জন্য ওভারব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়ার সত্ত্বেও 'শর্টকাট' ব্যবহারের প্রবণতা নিয়েও উঠছে প্রশ্ন।

ডেঙ্গির পর এবার জলপাইগুড়িতে ভয় দেখাচ্ছে স্ক্রাব টাইফাস, আক্রান্ত ৬০


```