Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ছবিতে 'হাহা' ইমোজি দিয়েছিলেন! বন্ধুর স্ত্রী-কে মেরেই ফেললেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মজার ছবি দেখলেই তাতে 'হাহা' ইমোজি (haha emoji to profile picture) দিয়ে আসা অনেকেরই নিত্যদিনের অভ্যাস। আবার সেই ইমোজি থেকে অনেক সময় এই সোশ্যাল মিডিয়াতেই শুরু হয়ে যায় বাক যুদ্ধ। দীর্ঘ মন্তব্যের আদানপ্রদান চলে

ছবিতে 'হাহা' ইমোজি দিয়েছিলেন! বন্ধুর স্ত্রী-কে মেরেই ফেললেন যুবক

শেষ আপডেট: 6 May 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মজার ছবি দেখলেই তাতে 'হাহা' ইমোজি (haha emoji to profile picture) দিয়ে আসা অনেকেরই নিত্যদিনের অভ্যাস। আবার সেই ইমোজি থেকে অনেক সময় এই সোশ্যাল মিডিয়াতেই শুরু হয়ে যায় বাক যুদ্ধ। দীর্ঘ মন্তব্যের আদানপ্রদান চলে প্রায়ই। তবে, হাসির ইমোজি দেওয়ার জন্য একেবারে খুন করে ফেলা (Man murdered friends wife)! এমন ঘটনাই ঘটল সম্প্রতি আমেরিকায়।

ওয়াটকিন্স নামে এক ব্যক্তি তাঁর প্রেমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। যুগলের এই ফেসবুক পোস্টে ফিটজিরাল্ড নামে তাঁদের এক বন্ধু হাহা রিয়্যাক্ট করেন এই ছবিতে। এতেই চটে ওঠেন ওয়াটকিন্স। শুরু হয় দুজনের বচসা। শেষমেশ এই উত্তপ্ত কথোপকথনের পর ঠিক হয় কাছাকাছি এক পার্কে মুখোমুখি লড়াই হবে দুজনের।

জানা গেছে, রীতিমতো রাইফেল এবং পিস্তল নিয়ে নির্দিষ্ট দিনে মুখোমুখি লড়াই শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সেই সময়ে পুলিশ সাধারণ মানুষের ওই পার্কে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে। এই লড়াইতে প্রাণ হারান ফিটজিরাল্ডের স্ত্রী। ওয়াটকিন্সের সেই প্রেমিকা যাকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হল তিনিও আহত হয়েছেন এই দ্বন্দ্বযুদ্ধে।

এই ঘটনায় পুলিশ ওয়াটকিন্স এবং তাঁর সঙ্গী রামসে নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি ঘটনাটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও অবাক এমন কাণ্ডে। এবার তবে ভেবেচিন্তে ইমোজি দিতে হবে, বলছেন অনেকেই।

কিছু অদ্ভুত নিয়ম যা ব্রিটেনের রাজপরিবারে থাকলে মানতেই হবে সবাইকে


```