
শেষ আপডেট: 17 August 2022 08:06
দ্য ওয়াল ব্যুরো: পেটে প্রচণ্ড ব্যথা (Abdominal Pain) হচ্ছিল ভদ্রলোকের। চিন্তিত স্ত্রী তাঁকে নিয়ে যান ডাক্তারের কাছে। সেখানে সিটি স্ক্যানের রিপোর্টে যা দেখা গেল, তা রীতিমতো ভয়াবহ। ওই ব্যক্তির মলদ্বারে (Rectum) ঢুকে ছিল সাড়ে সাত ইঞ্চির আস্ত একটা জলের বোতল (Bottle)!
কীভাবে এমনটা হল?
আসলে তিনি নিজেই বোতলটি মলদ্বারে ঢুকিয়েছিলেন। কেন পেটে ব্যথা হচ্ছে তিনি সবটাই জানতেন। কিন্তু লজ্জায় কাউকে কিছু বলে উঠতে পারেননি। চুপচাপ মুখ বুজে সহ্য করছিলেন অসহ্য যন্ত্রণা। জানা গেছে, নিজের যৌন চাহিদা মেটাতেই এমন কাণ্ড করে বসেছিলেন ভদ্রলোক।
ওই ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি ইরানের (Iran) বাসিন্দা। তাঁর পেটে যন্ত্রণা দেখে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী। জটিল কোনও রোগ হল কিনা সেই আশঙ্কা করে তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে যান স্বামীকে। সেখানে গিয়ে জানতে পারেন কী কাণ্ড করেছেন তাঁর স্বামী।
ভদ্রলোকের মলদ্বারে সাড়ে সাত ইঞ্চির একটি জলের বোতল ঢুকে ছিল। জটিল পদ্ধতিতে খুব সাবধানে সেটি বের করে এনেছেন চিকিৎসকরা। সঙ্গে এও বলেছেন, বোতলটি যেভাবে ঢুকেছিল, তাতে অন্ত্র ছিঁড়ে যায়নি এটাই সৌভাগ্যের। বোতলটি বের করার সময় রক্তপাত হয়নি। মলদ্বারের মুখ দিয়েই তা টেনে বের করা হয়েছে। পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছে ওই ব্যক্তিকে।
চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি ডিপ্রেশনে ভুগছেন। সেই সঙ্গে রয়েছে যৌন অতৃপ্তিও। তার ফলেই এমনটা করেছেন তিনি।
আরও পড়ুন: গোপনাঙ্গের ওষুধের বদলে হাঁটুর মলম! কাঠগড়ায় সাগরদত্তের ন্যায্য মূল্যের দোকান