
শেষ আপডেট: 17 July 2022 06:53
দ্য ওয়াল ব্যুরো: নিরামিষাশী পরিবার। আমিষ খাবার ছুঁয়েও দেখেন না কেউ। সেই বাড়িতেই নাকি দোকান থেকে পৌঁছে দেওয়া হল সুস্বাদু চিকেন কারি (Chicken Curry)! জনপ্রিয় সেই রেস্তোরাঁর বিরুদ্ধে উপভোক্তা আদালতে মামলা লড়ে সফল ওই পরিবার। ২০ হাজার টাকা জরিমানা দিতে হল তাদের।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Gwalior)। জানা গেছে, একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে জোমাটোর মাধ্যমে মটর পনির (Matar Paneer) অর্ডার দিয়েছিলেন সিদ্ধার্থ শ্রীবাস্তব। পেশায় তিনি একজন উকিল। তিনি তো বটেই, তাঁর পুরো পরিবারই নিরামিষাশী। কিন্তু অর্ডার দেওয়া খাবারের প্যাকেট খুলে তাঁরা দেখেন কোথায় পনির! কনটেনারজুড়ে রয়েছে শুধুই চিকেন।
পরিষেবায় কেন এমন অবজ্ঞা আর অসাবধানতা থাকবে? প্রশ্ন তুলে উপভোক্তা আদালতে মামলা ঠুকে দেন শ্রীবাস্তব। দাবি করেন এতে তাঁদের পরিবারের সকলের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর বেশ কিছুদিন ভাল করে কিছু খেতে পারেননি তাঁরা।
উপভোক্তা ফোরাম তদন্ত করে দেখে এই ঘটনা নিখাদ অবজ্ঞার ফল। ২০ হাজার টাকা জরিমানা করা হয় ওই রেস্তোরাঁকে।
আরও পড়ুন: দেশভাগে ছিঁড়েছিল নাড়ির টান, ৭৫ বছর পর জন্মভিটে পাকিস্তানে পা রাখলেন ৯২-এর রীণা