Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হারিয়ে যাওয়া পাখিকে খুঁজে দেওয়ার পুরস্কার! ৮৫ হাজার টাকা পেলেন কর্নাটকের যুবক

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল রুস্তম। বাড়ি থেকে উড়ে সে যে কোথায় পালিয়েছিল, কিছুতেই আর হদিশ মিলছিল না। প্রাণের চেয়েও প্রিয় পোষ্যকে হারিয়ে (Missing Parrot) একেবারে মুষড়ে পড়েছিলেন রুস্তমের মালিক অর্জুন। পোষা টিয়াকে ফিরে পেতে শেষমে

হারিয়ে যাওয়া পাখিকে খুঁজে দেওয়ার পুরস্কার! ৮৫ হাজার টাকা পেলেন কর্নাটকের যুবক

শেষ আপডেট: 23 July 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল রুস্তম। বাড়ি থেকে উড়ে সে যে কোথায় পালিয়েছিল, কিছুতেই আর হদিশ মিলছিল না। প্রাণের চেয়েও প্রিয় পোষ্যকে হারিয়ে (Missing Parrot) একেবারে মুষড়ে পড়েছিলেন রুস্তমের মালিক অর্জুন। পোষা টিয়াকে ফিরে পেতে শেষমেশ ৫০ হাজার টাকা পুরস্কার (Prize money)মূল্য ঘোষণা করেছিলেন তিনি। তারপরেই সন্ধান মিলল রুস্তমের। যিনি খুঁজে দিলেন, ৫০ হাজারের বদলে তিনি পেলেন ৮৫ হাজার টাকা!

রুস্তম জাতে একটি আফ্রিকান প্যারট। গত আড়াই বছর ধরে কর্ণাটকের (Karnataka) টুমাকুরুর বাসিন্দা অর্জুন ও তাঁর পরিবারের একজন সদস্য সে। গত ১৬ জুলাই হঠাতই উড়ে যায় রুস্তম। বাড়ি থেকে পালিয়ে ৩ কিলোমিটার দূরে উড়ে যায় সে। পোষ্যকে হারিয়ে অত্যন্ত ভেঙে পড়েছিলেন অর্জুন ও তাঁর পরিবার। শেষমেশ রুস্তমকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেন অর্জুন। পোস্টার লাগানো হয় বিভিন্ন জায়গায়। ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

ভুটান সীমান্তের কাছে সারি সারি বাড়ি, আস্ত গ্রাম বানিয়েছে চিন! লাদাখের পরে ড্রাগনের নজরে ডোকলাম

শ্রীনিবাস নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পরেরদিনই খুঁজে পান রুস্তমকে। পাখিটি তখন অত্যন্ত ভীত এবং দুর্বল ছিল। শ্রীনিবাস তাকে নিজের বাড়িতে এনে খাওয়ান, যত্ন করেন। তারপরেই গতকাল রাতে অর্জুনের পরিবারের কাছে তিনি ফিরিয়ে দেন রুস্তমকে।

পোষ্যকে ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অৰ্জুন। ৫০ হাজার টাকার বদলে পুরস্কার মূল্য আরও ৩৫ হাজার টাকা বাড়িয়ে দেন তিনি। শ্রীনিবাসকে মোট ৮৫ হাজার টাকা পুরস্কার দেন অর্জুন। পাখিটি আপাতত সুস্থ আছে বলে জানা গেছে।


```