Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বউমা পালালো শ্বশুরের সঙ্গে! পুলিশে গেল ছেলে

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ভালবাসা না বয়েস মানে না জাতপাত। কিন্তু রাজস্থানের (Rajasthan) বুন্দি জেলার বৌমাকে (daughter-in-law) নিয়ে শ্বশুর পালানোর (elopes) পর বোঝা যাচ্ছে প্রেম অন্যের ভালবাসারও ধার ধারে না। বুন্দি জেলার সিলোর গ্রামে থ

বউমা পালালো শ্বশুরের সঙ্গে! পুলিশে গেল ছেলে

শেষ আপডেট: 4 March 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ভালবাসা না বয়েস মানে না জাতপাত। কিন্তু রাজস্থানের (Rajasthan) বুন্দি জেলার বৌমাকে (daughter-in-law) নিয়ে শ্বশুর পালানোর (elopes) পর বোঝা যাচ্ছে প্রেম অন্যের ভালবাসারও ধার ধারে না।

বুন্দি জেলার সিলোর গ্রামে থাকেন পাওয়ান বৈরাগী। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী এবং বাবা রমেশ বৈরাগী। একদিন সকালে উঠে দেখেন ঘর ফাঁকা। বউ নেই, বাবাও নেই। এমনকী বারান্দায় রাখা সাধের বাইকটাও নেই। তখনই পাওয়ান বুঝে যান তাঁর কপাল পুড়েছে।

সদর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করে পাওয়ান। দুঃখ করে বলেন, “বউ, বাইক দুই নিয়েই পালিয়েছে বাবা। তবে এই কাণ্ডে বউয়ের কোনও দোষ নেই, সবই বাবার কম্ম।” অভিযোগ দায়ের করার পর কেটেছে বেশ কিছুদিন। এখন পাওয়ান বুঝতে পারছেন যা গেছে তা আর ফেরার নয়। সেই দুঃখেই এখন পুলিশকেই কাঠগড়ায় তুলছেন। তাঁর দাবি, পুলিশ প্রশাসন অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না।

পাওয়ান জানান, তাঁর বউ খুবই সরল। রমেশই নাকি ভুলিয়ে ভালিয়ে তাঁকে নিয়ে গেছে অন্য কোথাও। ৬ মাসের সন্তান রয়েছে ঘরে। তাকে ফেলে কী করে পালালো বউ এই প্রশ্নের উত্তর খুঁজছে পাওয়ান। কাজের সুত্রে বেশিরভাগ সময়েই পাওয়ান থাকত বাড়ির বাইরে। আগেও নাকি তাঁর বাবার কিছু আচরণে পাওয়ানের খটকা লেগেছিল। এবার ফল ভুগছেন।

পাওয়ানের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। খানিক একইরকম ঘটনা বছরের শুরুর দিকে ঘটেছিল বিহারে। সেখানে আবার শাশুড়ি–জামাইয়ের প্রেমের গল্প। ঘর ছেড়েছিলেন তাঁরাও। এবার গল্পের কেন্দ্রে শ্বশুর–বউমা।

সাহায্য চেয়েছিলেন, বদলে ৬০ বছরের মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল দুই যুবক


```