Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'সমাজসেবা' করে ১ বছরে ইনকাম ৬৯ লক্ষ টাকা! হইচই নেটপাড়ায়

২০১৮ সালে চাকরি ছাড়েন। তারপর থেকে এভাবেই অনেক টাকা কামান।

'সমাজসেবা' করে ১ বছরে ইনকাম ৬৯ লক্ষ টাকা! হইচই নেটপাড়ায়

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 January 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: কিছু না করেই বছরে প্রায় ৭০ লক্ষ টাকা কামালেন এক ব্যক্তি। কিছু না করাটাই তাঁর কাছে অনেক কিছু। 'রেন্টাল ডু নাথিং' তাঁর পরিষেবার নাম। ঠিক কী করেন ব্যক্তি? 

৪১ বছর বয়সী শোজি মোরিমোটো জাপানে থাকেন। ২০১৮ সালে চাকরি ছাড়েন। তারপর থেকে কিছু না করেই অনেক টাকা কামান। এই কিছু না করার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। শোজি সঙ্গী সাজার কাজ করেন। কোনও ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়া সঙ্গী চাইলে তিনি সর্বদা প্রস্তুত। রোম্যান্টিক সম্পর্ক বা কোনও আবেগ তাঁর সঙ্গে কাজে লাগবে না। এই বিধি নিষেধ জারি করেই তিনি এগোন। গত বছর এই অদ্ভুত কাজ করে তিনি প্রায় ৭০ লক্ষ টাকা আয় করেন। 

ঠিক কেমন পরিষেবা দেন তিনি? 

  • ধরুন কেউ ঘর পরিষ্কার করছেন। তাঁর একা ভাল লাগছে না। সঙ্গী দরকার। ভিডিও কলে তখন সঙ্গী হিসেবে কাজ করেন মোরিমোটো। -
  • ম্যারাথন শেষে কারও জন্য অপেক্ষা করলেন।
  • কেউ যেতে পারেননি কোনও কনসার্টে, তাঁর সঙ্গীকে একা যেতে হবে। তিনি সঙ্গী হিসেবে গেলেন।
  • কারও পার্টিতে থাকার কথা ছিল, থাকতে পারেননি। তাঁর হয়ে তিনি গিয়ে পার্টিতে যোগ দিলেন। 

তাঁর কাজের ধরণ খুবই সরল। তিনি ক্লায়েন্টের অনুরোধ মেনে উপস্থিত থাকেন এবং যতটুকু বলা হয় ততটুকুই করেন। মোরিমোটোর কথায়, তাঁর এই কাজেও প্রচুর লড়াই রয়েছে। কষ্টের কাজ করেন তিনি। যেমন, কারও জন্য তীব্র রোদে অপেক্ষা করা বা লাইনে দাঁড়ানো ঘণ্টার পর ঘণ্টা। অচেনা লোকজনের সঙ্গে পার্টিতে অংশ নেওয়া ইত্যাদি।

মোরিমোটো জানান, তাঁর কাছে প্রতি বছর প্রায় হাজারটি অনুরোধ আসে। কারও কাছ থেকে তিনি পারিশ্রমিক নেন না। তিনি ক্লায়েন্টের হাতেই ছেড়ে দেন টাকার বিষয়টি। যা ইচ্ছে তাই দিক। এমনই মনে করেন তিনি। 

বর্তমানে জাপানজুড়ে বিরাট বিখ্যাত মোরিমোটো। তাঁর চাহিদাও ব্যাপক। জাপানে এমন ভাড়া করা বয়ফ্রেন্ডও পাওয়া যায়। পাওয়া যায় সঙ্গীও। একাকীত্ব কমাতে এমন সব জিনিস ধীরে ধীরে বিখ্যাত হয়েছে বলে দাবি অনেকেরই। 


```