Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভিনগ্রহীদের সঙ্গে যুদ্ধ চিনা ড্রাগনের, 'খবর' দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট! গল্প ফেঁদে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: ভিনগ্রহের বাসিন্দাদের (Alien) সঙ্গে নাকি যুদ্ধ (Fight) লেগেছে চিন দেশের ড্রাগনের (Chinese dragon)! আর সেই খবর তাকে নাকি দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন! এমনই আশ্চর্য দাবি করে চুরি করা ট্রাক নিয়ে

ভিনগ্রহীদের সঙ্গে যুদ্ধ চিনা ড্রাগনের, 'খবর' দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট! গল্প ফেঁদে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 28 July 2022 10:47

দ্য ওয়াল ব্যুরো: ভিনগ্রহের বাসিন্দাদের (Alien) সঙ্গে নাকি যুদ্ধ (Fight) লেগেছে চিন দেশের ড্রাগনের (Chinese dragon)! আর সেই খবর তাকে নাকি দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন! এমনই আশ্চর্য দাবি করে চুরি করা ট্রাক নিয়ে সটান স্পেসফোর্সের বেসে ঢুকে পড়েছিল যুবক। ব্যস, আর যায় কোথায়! গ্রেফতার হতে হল তাকে।

জানা গেছে, ২৯ বছর বয়সি ওই যুবকের নাম কোরে জনসন। সে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা। জানা গেছে, কদিন আগেই ওই যুবক একটি ২০১৩ ফোর্ড এফ১৫০ গাড়ি চুরি করে। এরপরেই ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টিতে প্যাট্রিক স্পেস ফোর্স বেসে ঢুকে পড়ে সে। ঢোকার সময় তাকে যাতে আটকানো না হয়, সেই জন্য সে দাবি করে, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য পাঠিয়েছেন তাকে।

এই ঘটনার পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গাড়ি চুরির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার কথা জানাজানি হতেই ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। ড্রাগন বনাম ভিনগ্রহীদের যুদ্ধে কে যেতে, তা দেখতেই মুখিয়ে তাঁরা।

কাঠ কুড়োতে গিয়ে মিলল প্রায় সাড়ে ৪ ক্যারাটের হিরে! অবাক কাণ্ড মধ্যপ্রদেশে


```