Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মহুয়ার নাড়ু! নেশা হয় না, বরং গর্ভবতী মহিলাদের জন্য খুবই পুষ্টিকর, দাবি বিক্রেতাদের

মহুয়া শুনলেই হয়তো নেশার পানীয়র কথা মনে আসে। কিন্তু এই নাড়ু খেলে নাকি নেশা হয় না। উল্টে পুষ্টিগুণে ভরপুর। গর্ভবতী মহিলাদের জন্য খুবই পুষ্টিকর। 

 মহুয়ার নাড়ু! নেশা হয় না, বরং গর্ভবতী মহিলাদের জন্য খুবই পুষ্টিকর, দাবি বিক্রেতাদের

গ্রাফিক্স। দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 December 2024 13:24

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর

নারকেল নাড়ু তো খেয়েছেন, কিন্তু মহুয়ার নাড়ু খেয়েছেন কখনও? অবাক হচ্ছেন? হ্যাঁ ঠিকই শুনছেন এমনই অসাধারণ নাড়ু বিক্রি হচ্ছে ব্যারাকপুরে। 

মহুয়া শুনলেই হয়তো নেশার পানীয়র কথা মনে আসে। কিন্তু এই নাড়ু খেলে নাকি নেশা হয় না। উল্টে পুষ্টিগুণে ভরপুর। গর্ভবতী মহিলাদের জন্য খুবই পুষ্টিকর। 

কেন এমন দাবি করছেন বিক্রেতারা?

তাঁরা বলছেন, মহুয়া ফুলে নাকি প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। বাঁকুড়া-পুরুলিয়া-ঝাড়গ্রামের মানুষের খাদ্য তালিকায় মহুয়া ফুলের ব্যবহার থাকে। 

সিরজন ফার্মের সদস্য অরিত্র মুখোপাধ্যায় বলেন, মহুয়া গাছ বা ফুলের প্রচুর গুণ রয়েছে। মহুয়ার ফুল থেকে বিভিন্ন খাবার তৈরি হয়। প্রচুর আয়রণ রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের জঙ্গলমহলের গর্ভবতী মহিলাদের কাছে এই ফুল খুবই প্রয়োজনীয় জিনিস। কারণ, এই ফুলের মধ্যে থাকে প্রচুর আয়রণও।


কীভাবে তৈরি করা হয় এই নাড়ু?

অরিত্র জানান, মহুয়া ফুলকে শুকিয়ে গুঁড়ো করে এর সঙ্গে বাদাম, তিল, মুগডাল, চালগুড়ি এবং ঘি ভাল করে মিশিয়ে তৈরি করা হয়। এতে কোনও ধরনের মিষ্টি ব্যবহার করা হয় না। 

বহুদিন ধরে মহুয়া ফুল ও ফল থেকে তৈরি খাবার, তেল ও প্রসাধনী তৈরি করে আসছে বাঁকুড়া ছাতনার সিরজন ফার্ম। সেই ফার্ম সদস্য অরিত্র মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মহুয়ার গাছ, ফল, ফুলের গুণাগুণ নিয়ে তাঁরা মানুষকে সচেতন করতে এসেছেন। শুধু ফুলই নয়, গাছের কাঠ ও ফলেরও বিশেষ গুণ রয়েছে।  ঔষধি গুণ রয়েছে মহুয়া ফলের বীজে। মগুয়ার বীজ থেকে পাওয়া তেল নানা প্রসাধনীতেও ব্যবহার করা হয়।


```