বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণ (first lunar eclipse of the year) মানুষের শরীরে কোনও সরাসরি বা ক্ষতিকর প্রভাব ফেলে না। গ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ।

বছরের প্রথম চন্দ্রগ্রহণ
শেষ আপডেট: 3 March 2026 11:56
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2026) আজ (৩ মার্চ, মঙ্গলবার)। পৃথিবীর ছায়া পুরো চাঁদকে ঢেকে দেয়, চাঁদের রং লালচে-তামাটে হয়ে ওঠে। কোথায়, কীভাবে দেখতে পাবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণ। একইসঙ্গে একটি প্রশ্নও রয়েছে, এটি কি শরীরে কোনও প্রভাব ফেলবে?
বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণ (first lunar eclipse of the year) মানুষের শরীরে কোনও সরাসরি বা ক্ষতিকর প্রভাব ফেলে না। গ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ। তবে অনেক দেশে নানা ধরনের প্রথাগত বিশ্বাস প্রচলিত রয়েছে, গ্রহণের সময় খাবার না খাওয়া বা বিশ্রাম নেওয়ার মতো (lunar eclipse myth vs science)।
ভারতে কখন দেখা যাবে?
ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেলে ও সন্ধ্যায় কিছুক্ষণ।
উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য- অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কিছু অংশে চাঁদ ওঠার সময় শেষ পর্যায়ের গ্রহণ দেখা যেতে পারে।
গ্রহণ কি ঘুমে প্রভাব ফেলে?
গ্রহণের সঙ্গে সরাসরি ঘুমের কোনও বৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি, কিছু গবেষণায় দেখা গেছে, পূর্ণিমার সময় কিছু মানুষের ঘুমে সামান্য ব্যাঘাত হতে পারে। যেমন-
অনেকে গ্রহণের সময় মন খারাপ, উদ্বেগ বা আবেগ বাড়ার কথা বলেন (does lunar eclipse affect health)। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এগুলোর বেশিরভাগই ধারণা বা প্রত্যাশা থেকে তৈরি হয়। ঘুমের সমস্যা হলে তার প্রভাব পরের দিনও থাকতে পারে।
ঘুম ঠিক রাখার টিপস
চন্দ্রগ্রহণ কীভাবে হবে?
৩ মার্চের চন্দ্রগ্রহণে চাঁদ রক্তের মতো লাল রঙ ধারণ করবে (blood moon visibility India)। এ সময়টিকে ‘টোটালিটি’ বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে চাঁদের ওপর লাল আভা ফেলে।
ভারতের বাইরে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর-দক্ষিণ আমেরিকার কিছু অংশে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
কোথায়, কীভাবে দেখবেন?