
শেষ আপডেট: 21 August 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়া এবং রজনীকান্ত অভিনীত 'জেলার' (Jailer)। মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই রেকর্ড ৫৪৩.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। সেই ছবিতে কাভালায়া গানের ছন্দে পা-মেলাতে দেখা গেছে তামান্নাকে। তাঁর ডান্স মুভস ইতিমধ্যেই ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখন তরুণ তরুণীদের পা মেলাতে দেখা যাচ্ছে কাভালায়ার তালে। এমনকী, কোরিয়ার এক যুবককেও ভাইরাল এই গানে নাচতে দেখা গেছে।
তবে এবার একজন রাতারাতি তারকা হয়ে গেছেন, তাও এই গানেরই দৌলতে। কালো নুডলস স্ট্র্যাপ টপ এবং লাল প্যান্টে তাঁর নাচ দেখে নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছেন তাঁকে। আসলে তাঁর বয়স মেরেকেটে ৩ বছর হবে হয়তো। এর মধ্যেই ট্রেন্ডিং এই গানের ছন্দে প্রায় নিখুঁতভাবে নেচে সকলকে তাকে লাগিয়ে দিয়েছে পুঁচকে এই মেয়ে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Little Girl Dances To Kaavaalaa)।
কিউটিপাই রিভা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে ছোট্ট মেয়েটিকে একটি আবাসনের নীচে দাঁড়িয়ে কাভালায়া গানে নাচতে দেখা যাচ্ছে। তাঁর কোমর অবধি লম্বা চুলে ক্লিপ লাগানো, মুখে নিষ্পাপ হাসি। আর সেই হাসিতেই মজেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। একজন লিখেছেন, এখনও পর্যন্ত এটাই তাঁর দেখা কাভালায়া গানে নাচের সেরা ভার্সন।
অন্য একজন লিখেছেন, ইন্টারনেটে এটাই তাঁর দেখা সবচেয়ে মিষ্টি ভিডিও।
স্কুটি থামিয়ে চিপস খেল বুনো হাতি, নির্বিঘ্নে জঙ্গলে ফেরত পাঠানো হল তাকে