Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তিন বছরেই ইংরেজি বর্ণমালা-ছড়া সব কণ্ঠস্থ, ইন্ডিয়া বুকে নাম কোন্নগরের শিশুর

দ্য ওয়াল ব্যুরো : বয়স যে মাত্র তিন (3 years old)। ভাল করে কথাও ফোটেনি। হাতেখড়িও হয়নি এখনও। বাড়ির লোক ঠিক করেছেন, আরও বছরখানেক বাদে ভর্তি করবেন স্কুলে। কিন্তু সেই ছোট্ট মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাজ্জব সবাই। মোবাইল দেখে ইংরেজি অ্য

তিন বছরেই ইংরেজি বর্ণমালা-ছড়া সব কণ্ঠস্থ, ইন্ডিয়া বুকে নাম কোন্নগরের শিশুর

শেষ আপডেট: 21 October 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো : বয়স যে মাত্র তিন (3 years old)। ভাল করে কথাও ফোটেনি। হাতেখড়িও হয়নি এখনও। বাড়ির লোক ঠিক করেছেন, আরও বছরখানেক বাদে ভর্তি করবেন স্কুলে। কিন্তু সেই ছোট্ট মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাজ্জব সবাই। মোবাইল দেখে ইংরেজি অ্যালফাবেট, পশু-পাখির নাম, ছড়া, সবই কণ্ঠস্থ করে ফেলেছে ছোট্ট কাব্যা। এই বয়সের সমস্ত বাচ্চারা যখন দুষ্টুমি করে কাটায়, তখন কাব্যার সঙ্গী বই-খাতা-পেন। হাতে কলম নিয়ে একাই নিজের মনে ছবি এঁকে ফেলে সে। এমন অবাক করা প্রতিভাকে গড গিফটেড ট্যালেন্ট ছাড়া আর কীই বা বলবে ওর বাবা-মা! ছোট্ট কাব্যার এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও (India book of records)।

হুগলির কোন্নগরের (Konnagar) বাসিন্দা ধীরাজ কুমার ও দীপিকা কুমারের একমাত্র মেয়ে কাব্যা। সেনাবাহিনীর কর্মী ধীরাজ কুমারের পোস্টিং সুদূর জম্মুতে। বাড়ির দেখভালের দায়িত্ব দীপিকার উপর। আর ছোট্ট মেয়ে কাব্যা সারাদিন ব্যস্ত থাকে নিজের পড়াশোনা নিয়ে। মোবাইল দেখে দেখে নিজে নিজেই শিখে ফেলেছে অনেক কিছু। ছড়া- পশু পাখির নাম, ফল ফুলের নাম, এমনকি ছবি দেখে দেখে আঁকতেও পারে সে। নিজের মনেই কত কী এঁকে ফেলেছে ছোট্ট মেয়েটি। মেয়ের এই গুণ দেখে তার মা মাস ছয়েক আগে আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর জন্য। চলতি মাসের প্রথম সপ্তাহেই এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডের শংসাপত্র।

কাব্যার বাবা ধীরাজ কুমার ভিডিও কলে জানালেন, বর্ডারে থেকে যখন তিনি দেশরক্ষা করছেন তখন তাঁর ছোট্ট মেয়ে দেশের বুকে রেকর্ড তৈরি করছে। দেশের লোক যেমন সেনাদের নিয়ে গর্ব করেন, ঠিক তেমনি তিনি গর্বিত তাঁর মেয়ের জন্য।

স্মৃতিতে আমফানের তাণ্ডবলীলা, সিতরাংয়ের আগে কলকাতার বিপজ্জনক বাড়ি থেকে লোক সরানো শুরু


```