Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এই গরমে কলকাতা নাকি ঢাকা পড়বে বরফে! কী বলছেন শহর তিলোত্তমার মানুষ?

সত্যি সত্যি যদি কলকাতায় বরফ পড়ে কেমন লাগবে দেখতে শহর তিলোত্তমাকে? এই নিয়ে কলকাতার মানুষের উৎসাহের শেষ নেই।

এই গরমে কলকাতা নাকি ঢাকা পড়বে বরফে! কী বলছেন শহর তিলোত্তমার মানুষ?

কলকাতায় বরফ পড়বে, এমন তো স্বপ্ন (ছবি-প্রতীকী)

শেষ আপডেট: 11 April 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) এমনিই শীতকাল থাকে বড় জোর দু’মাস। শীতপ্রেমীরা কোনওভাবে তার মধ্যেই পুরোদমে বেঁচে নেওয়ার চেষ্টা করেন। আর কলকাতায় বরফ (snowfall) পড়বে, এমন স্বপ্ন তো এই শহরের মানুষ খোলা চোখেই দেখতে চান।

সত্যি সত্যি যদি কলকাতায় বরফ পড়ে কেমন লাগবে দেখতে তিলোত্তমাকে (Tilottama city), সেই দৃশ্যই চোখের সামনে মেলে ধরল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই (AI)।

ইনস্টাগ্রামে ভাইরাল (Viral) হয়েছে এক ভিডিও, যা নিয়ে কলকাতার মানুষের উৎসাহের শেষ নেই। লেখা, গরমের কলকাতা (summer in Kolkata)। মাত্র পাঁচ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় আসতেই ১৪ হাজারেরও বেশি লাইক কমেন্টও এসেছে প্রচুর। শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি বার।

সেখানে দেখা যাচ্ছে, চিরাচরিত ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজের নীচে গঙ্গাঘাট, ধর্মতলা চত্বর। কিন্তু সেখানে পড়ে রয়েছে বরফ, মানুষ চলাফেরা করছে তার মধ্যেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক সাইনবোর্ড, যেখানে লেখা '৪৫ ডিগ্রির গরম'।

কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘পুরনো কলকাতাকে নিয়ে এটা অসাধারণ কল্পনা’, কেউ লিখেছেন, ‘এমন যদি হতো, আহা’। কেউ আবার মজা করে লিখেছেন, ‘পেঙ্গুইনগুলো কি অ্যাকোয়াটিকাতে?’।

ভৌগোলিক অবস্থানের জন্যই কলকাতায় কোনওদিন তুষারপাত সম্ভব নয়, তাই বরফমোড়া কলকাতা শহর আদতেই এক প্যারালাল ইউনিভার্স। এই স্বপ্ন, বাস্তব হবে না কখনও। কিন্তু এই পচা গরমে বসে তা ভাবতে তো দোষ নেই। এটুকুই যেন চোখের শান্তি, মনেরও।


```