
শেষ আপডেট: 18 December 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: আমরা অনেক কিছুই হারিয়েছি। কিন্তু তার মধ্যে কিছু জিনিস হারানোর কোনও দুঃখ নেই আমাদের। বিশেষ করে মেয়েদের। আর সেটা হল ব্রা। লেস দেওয়া সুন্দর সেক্সি ব্রালেট কেনার কথা এখন মেয়েরা মোটেই ভাবেন না। তাঁরা তাঁদের ‘খোলামেলা’ জীবন বেশ উপভোগ করেছেন। নিউ নর্মালে এসেও এখন ব্রা-লেস থাকাটা ট্রেন্ডিং হয়ে গেছে অনেক জায়গাতেই। অন্তর্বাস না পরে পাবলিক প্লেসে বেরিয়ে মেয়েরা ছোটখাটো বিপ্লবও করেছেন। এই ব্রা পরা আর না পরার এই দোলাচলের মাঝেই কিম কার্দাশিয়ান এমন চমক এনেছেন যা চমকে দিয়েছে মেয়েদেরও।
‘আলটিমেট নিপল ব্রা’—এমন অন্তর্বাস যা পরলে নিপল বেশ স্পষ্টভাবে বোঝা যাবে। কিমের ফ্যাশন ব্র্যান্ড ‘স্কিমস’ এমন নতুন ডিজাইনের অন্তর্বাস বানিয়েছে। এমনিতে , এই ব্র্যান্ডের ‘পুশ-আপ’ নকশার অন্তর্বাসগুলি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু, এই নতুন লাইনের অন্তর্বাসটি নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। এই ব্রা-টিতে নকল স্তনবৃন্ত রয়েছে। ব্রায়ের উপর পোশাক পরলেও নকল স্তনবৃন্ত দৃশ্যমান হবে।
কিম নিজে এই ব্রায়ের ব্র্য়ান্ডিং করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্কিমসের তরফ থেকে পোস্ট করা ভিডিওতে এমন ব্রা পরে থাকতে দেখা গেছে কিম কার্দাশিয়ানকে। আঁটোসাঁটো পোশাকের উপর স্তনবৃন্ত দেখানো ব্রা পরে কিমকে বেশ স্মার্ট ও আত্মবিশ্বাসীও লেগেছে। এই লুকের প্রশংসা করেছেন নেটিজেনরা। আবার অনেকে ঠাট্টা করে বলেছেন, “এমন নিপল দেখানো ব্রা কেন কিনতে যাব, যেখানে স্তনবৃন্ত আড়াল করার জন্যই ব্রা পরা হয়।”
View this post on Instagram
কিমের বক্তব্য, জলবায়ু বদলাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, মেরুপ্রদেশে বরফ গলছে, বিজ্ঞানীরা এমন পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বিজ্ঞানী নন, তবে নিজের দক্ষতায় তিনিও কিছু চেষ্টা করেছেন এবং সেটা অন্যভাবে। কিমের দাবি, এই ব্রা নতুন বিপ্লব আনবে। যে কোনও আবহাওয়ার পরিস্থিতিতেই আরাম দেবে। মেয়েরা পরলেই তাদের ‘সুপারকুল’ দেখাবে। আর এই ব্রা বেচে যা আয় হবে তা পরিবেশ রক্ষাকারী নানা সংস্থা ও রিসার্চ ইনস্টিটিউটকে অনুদান হিসেবে দেওয়া হবে।
এমন আলটিমেট নিপল ব্রা যদি কিনতে হয় তাহলে একটু বেশিই গাঁটের কড়ি খসাতে হবে। এক একটির দাম বিদেশি মুদ্রায় ৬২ ডলারের মতো। অর্থাৎ, ভারতীয় টাকায় দাম ৫,২০০ টাকার মতো।
স্তনবৃন্ত দেখানো ব্রা পরে কে কতটা সাহসী হতে পারবেন সে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। অনেকেই কিমের ডিজাইন করা ব্রা পরতে ইচ্ছুক, আবার অনেকের দাবি এমন ‘সাহসী’ ব্রা তাদের জন্য নয় মোটেই।