
শেষ আপডেট: 2 March 2023 10:28
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলি পল (kili paul) ও তাঁর বোন নিমা পলকে চেনেন না এমন প্রায় কেউ নেই। তানজানিয়ার এই ভাইবোনের রিল সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াবাসী, বিশেষ করে ভারতীয়রা খুব পছন্দ করেন। কারণ তাঁরা বলিউডের নানা জনপ্রিয় গানে নিখুঁত লিপসিঙ্ক করেন। সম্প্রতি একটি ভিডিওয় দেখা গেল, বিয়ে করা নিয়ে সকলকে দারুণ উপদেশ দিলেন কিলি ও তাঁর বোন।
ভাইরাল ওই ভিডিওয় (viral video) দেখা গেছে, কিলি অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে বলছেন, 'জীবনে তিনটি কাজ কখনও করবেন না বন্ধুরা! পরিবারের পছন্দে বিয়ে, নিজের পছন্দে বিয়ে এবং বিয়ে।' এর পর তাঁর বোন নিমার প্রতিক্রিয়া দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন মানুষ। এই রিলে অসংখ্য কমেন্ট জমা পড়েছে। কেউ হাসির ইমোজি দিয়েছেন, তো কেউ কিলি ও তাঁর বোনের অডিওতে ঠোঁট মেলানোকে প্রশংসায় ভরিয়েছে।
দেখুন ভিডিও।
৬ বছর বয়সি কিলি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালাম-এর বাসিন্দা। পেশায় তিনি কৃষক। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তুমুল ভাইরাল এই কিলি পল। কখনও অরিজিৎ সিং, কখনও জুবিন নটিয়াল, বলিউডের বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তিনি এখন এদেশের নেটিজেনের কাছে অতি জনপ্রিয়। কিলির সঙ্গে ভিডিওয় দেখা যায় তাঁর বোন নিমা পলকেও।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ভাষার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে, নেচে ভিডিও করছেন কিলি ও নিমা। কিন্তু গত বছরের গোড়ার দিকে জুবিন নটিয়ালের কণ্ঠে শেরশাহ ছবির গান ‘রাতিয়া লম্বিয়া’ গাইতেই তাঁরা তুমুল ভাইরাল হয়ে যান। কয়েক লক্ষ মানুষ ফলো করতে শুরু করেন তাঁদের। অজানা ভাষাভাষির দুই ভাইবোনকে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে এত সুন্দর ঠোঁট মেলাতে দেখে আর এক্সপ্রেশন প্রকাশ করতে দেখে নেটিজেনরা আবেগে ভেসে যান। সকলের চোখের মণি হয়ে ওঠে এই ভাইবোন জুটি।
বসন্তকে স্বাগত, দুর্গাপুর মহাবিদ্যালয়ের রাস্তা ভরে গেল রঙিন আলপনায়