
শেষ আপডেট: 11 August 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়াতে (social media) বাচ্চাদের ভিডিও হামেশায় চোখ কেড়ে নেয় সবার। এবার এক পুঁচকি (small girl) ক্যারাটে চ্যাম্পিয়নের (Karate) দেখা মিলল টুইটারে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছোট্ট মেয়ে গোলাপি রঙের ক্যারাটের পোশাক পরে ক্যারাটে লড়ছে তার ট্রেনারের সঙ্গে। একদম ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ের মতো সে তার ট্রেনারের সবকটা আক্রমণ প্রতিরোধ করছে। এই ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেট নাগরিকের।
কেউ বলেছেন, এইটুকু মেয়েকে এই বয়সে কত শক্তিশালী বানিয়েছেন তাঁর প্রশিক্ষক। তাঁকে স্যালুট। আবার কেউ বলেছেন, ‘কী মিষ্টি!’
বাচ্চাটিকে দেখে কারওর বা বক্তব্য, বাচ্চাটিকে স্কুলে কখনও বুলিংয়ের শিকার হতে হবে না। শিশুটির ভবিষ্যতকে অনেক নিশ্চিন্ত করে দিয়েছেন তার প্রশিক্ষক।
ভিডিও দেখে আর একজনের বক্তব্য তিনি এই ভিডিওতে কোনও মিষ্টি বাচ্চা-র মতো ব্যাপার দেখতে পাচ্ছেন না। বরং তাঁর মনে হয়েছে একটা বাচ্চা ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে উঠছে। তার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, সে লড়তে ভয় পাবে না।
একই সঙ্গে দু-হাতে সমান তালে লিখে বিশ্ব-রেকর্ড ম্যাঙ্গালুরুর তরুণীর! দেখুন ভিডিও