Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এআই দিয়ে দুশো পোর্ট্রেট ফোটো বানালেন শিল্পী! সবটাই কল্পনা, বিশ্বাস করার উপায় নেই

দ্য ওয়াল ব্যুরো: ফটোগ্রাফির শখ অনেকেরই থাকে। সেই শখকে পেশায় পরিণত করেন অনেকেই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিকে ক্যামেরায় তোলা ছবির রূপ দেওয়া নেহাত সহজ নয়। জোশ আভেরি (Jos Avery) নামে আমেরিকার এক চিত্রগ্রাহক সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত

এআই দিয়ে দুশো পোর্ট্রেট ফোটো বানালেন শিল্পী! সবটাই কল্পনা, বিশ্বাস করার উপায় নেই

শেষ আপডেট: 9 April 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো: ফটোগ্রাফির শখ অনেকেরই থাকে। সেই শখকে পেশায় পরিণত করেন অনেকেই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিকে ক্যামেরায় তোলা ছবির রূপ দেওয়া নেহাত সহজ নয়। জোশ আভেরি (Jos Avery) নামে আমেরিকার এক চিত্রগ্রাহক সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে অজস্র ছবি তৈরি করে চমকে দিয়েছেন সকলকে।

ইনস্টাগ্রামে জোশ আভেরি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন তাঁর অদ্ভুত সৃষ্টির মাধ্যমে। সাদা কালো মনোক্রমে একাধিক মুখের পোর্ট্রেট তৈরি করে সেই ছবি তিনি আপলোড করেন মাঝেমধ্যেই। সেই ছবি দেখে বোঝার উপায় নেই যে ফ্রেমের সেই মুখগুলির আদতে কোনও অস্তিত্বই নেই। সবটাই শিল্পীর কল্পনা।

মিডজার্নি এবং ডেল ই ২ এই দুই প্রতিযোগী কোম্পানি এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম ঠিকানা। তাঁদের প্রযুক্তি ব্যবহার করেই নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ২০০র বেশি ছবি তৈরি করে ফেলেছেন জোশ।

৪৮ বছরের এই চিত্রগ্রাহকের ১০ বছর বয়স থেকেই সঙ্গী ছিল ক্যামেরা। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তার খোঁজ পেয়েই দ্রুত শিখে নেন এই প্রযুক্তি। প্রথম দিকে সামান্য হোঁচট খেলেও দ্রুত নিজের ভুলচুক শুধরে নিয়ে তৈরি করতে থাকেন একের পর এক চোখ জুড়ানো মনোক্রম। বর্তমানে প্রায় ৪২ হাজার অনুরাগী প্রতিদিন ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখেন শিল্পীর কল্পনা দেখার আশায়।

মাথায় নেই হেলমেট, ট্রাফিক আইন ভেঙে স্কুটি চালাচ্ছেন দুই মহিলা পুলিশ, ভাইরাল ছবি


```