Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

জোনাথন বেঁচে আছে! 'বৃদ্ধের' নামে মৃত্যুর গুজব ছড়িয়ে চাঁদা তোলা হচ্ছিল, সামনে এল সত্যিটা

প্রায় ১৯৪ বছর বয়সি জোনাথন, একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ, যে সময়ের সাক্ষী থেকেছে, তা ভাবলেও অবাক হতে হয়। রানি ভিক্টোরিয়ার অভিষেক থেকে শুরু করে বহু ঐতিহাসিক মুহূর্ত পার করে এসেছে সে।

জোনাথন বেঁচে আছে! 'বৃদ্ধের' নামে মৃত্যুর গুজব ছড়িয়ে চাঁদা তোলা হচ্ছিল, সামনে এল সত্যিটা

জোনাথন, একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 April 2026 12:39

দ্য ওয়াল ব্যুরো: একটা পোস্ট, আর তাতেই শোকের ঢেউ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media Scam)।

‘জোনাথন আর নেই’ - এই একটি লাইনেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল বহু মানুষ (Jonathan Tortoise Alive Fake Death)। কারণ, সে শুধু একটি কচ্ছপ নয়, ইতিহাসের জীবন্ত সাক্ষী, বিশ্বের প্রাচীনতম স্থলপ্রাণীও বটে।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সামনে এল চমকে দেওয়া সত্যি, জোনাথন (Jonathan the Tortoise) বেঁচে আছে, সুস্থ আছে। এবং গোটা ঘটনাই ছিল এক পরিকল্পিত প্রতারণা (Social Media Scam Oldest Animal Jonathan)।

কীভাবে ছড়াল ভুয়ো খবর?

এক্স (X)-এ “জো হলিন্স” নামে একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেন্ট হেলেনায় মারা গেছে জনাথন। পোস্টটি এমনভাবে লেখা ছিল, যেন একজন দীর্ঘদিনের যত্নশীল চিকিৎসক নিজের প্রিয় রোগীকে হারিয়েছেন। কলা খাওয়ানো, রোদে বসে থাকা, শান্ত স্বভাব - সব মিলিয়ে আবেগে ভরপুর সেই বার্তা দ্রুত মানুষের মন ছুঁয়ে যায়।

কিন্তু এই আবেগই ছিল ফাঁদ। পরে জানা যায়, অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়ো। জোনাথনের আসল চিকিৎসকের পরিচয় ব্যবহার করে এই পোস্ট করা হয়েছিল। উদ্দেশ্য? ক্রিপ্টোকারেন্সিতে অর্থ আদায়।

চিকিৎসক নিজেই জানান, এটি কোনও মজা নয়, বরং পরিকল্পিত প্রতারণা।

যে জোনাথন এখনও ইতিহাসের সাক্ষী

প্রায় ১৯৪ বছর বয়সি জোনাথন, একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ, যে সময়ের সাক্ষী থেকেছে, তা ভাবলেও অবাক হতে হয়। রানি ভিক্টোরিয়ার অভিষেক থেকে শুরু করে বহু ঐতিহাসিক মুহূর্ত পার করে এসেছে সে।

১৮৮২ সাল থেকে সেন্ট হেলেনার গভর্নরের বাসভবনেই তার ঠিকানা, একটি উপহার হিসেবে সেখানে আনা হয়েছিল তাকে।


```