Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কান্না পেলে চোখের জল মুছিয়ে দেবেন এক সুপুরুষ! জাপানের এই সার্ভিসের কথা জানেন কি?

আপনি সিঙ্গল,কার কাঁধে মাথা রেখে কাঁদবেন? কিন্তু যদি এমন হয়, আপনি কাঁদছেন আর এক সুপুরুষ আপনার পাশে বসে মুছিয়ে দিচ্ছেন চোখের জল, বাড়িয়ে দিচ্ছেন কাঁধ?

কান্না পেলে চোখের জল মুছিয়ে দেবেন এক সুপুরুষ! জাপানের এই সার্ভিসের কথা জানেন কি?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 May 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: ‘জীবন চলছে না আর সোজা পথে…’ তারওপর কাজের চাপ বেড়েই চলেছে দিনের পর দিন। মন ভারী হয়ে আছে, কান্না পাচ্ছে। কিন্তু আপনি তো সিঙ্গল। কার কাঁধে মাথা রেখে কাঁদবেন? কে-ই বা মুছিয়ে দেবে আপনার চোখের জল? কিন্তু যদি এমন হয়, আপনি কাঁদছেন আর এক সুপুরুষ আপনার পাশে বসে মুছিয়ে দিচ্ছেন চোখের জল, বাড়িয়ে দিচ্ছেন কাঁধ?

জাপানের গল্পটা কিন্তু এমনই। ইমোশনাল লাগছে খুব, আপনাকে একা থাকতে হবে না। সেখানে একটি সার্ভিসের প্রচলন আছে, নাম ‘ইকেমেসো দানসি’। 

কী এই ‘ইকেমেসো দানসি’?

আমাদের এখানে যেমন কোনও অ্যাপের মাধ্যমে লোক ডেকে কোনও কাজের জন্য লোক ডেকে নেওয়া যায় বাড়িতে, তেমনই এই ‘ইকেমেসো দানসি’ সার্ভিসের মাধ্যমে মহিলারা পেতে পারেন সুন্দর এক পুরুষের সান্নিধ্য। তিনি সেই মহিলার সঙ্গে বসে দুঃখের সিনেমা দেখবেন, কাঁদলে আলতো করে মুছিয়ে দেবেন চোখের জল।

‘রুই-কাটসু’ নামের এক নীতি রয়েছে জাপানে। যার বাংলা অনুবাদ কিছুটা এরকম, ‘চোখের জলের দাম’। আসলে জাপানিরা বিশ্বাস করেন মনের অভিব্যক্তি চেপে না রেখে প্রকাশ করা উচিত। আর যে অনুভূতিই হোক না কেন, তা খোলাখুলি প্রকাশ করতে পারার মতো পরিবেশ তৈরি করতে হবে।

কীভাবে কাজ করে ‘ইকেমেসো দানসি’?

অনলাইন ক্যাটালগ দেখে বেছে নেওয়া যায় সঙ্গী মনের মতো। প্রত্যেকেই ভীষণ প্রফেশনাল। আলতো হাতে চোখ মুছিয়ে দেবে সে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে চাইলে সেখানেও সে হবে সঙ্গী। দুঃখের সিনেমা দেখা তো আছেই।

অনেক পুরুষ পেশাগতভাবে অন্য কোনও কাজে যুক্ত থাকলেও পার্টটাইম কাজ হিসেবে বেছে নিয়েছেন এই সার্ভিস।


```