Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আপনার কনুইয়ে জিভ ঠেকাতে পারবেন? বিজ্ঞান বলছে অসম্ভব

দ্য ওয়াল ব্যুরো: কনুই (Elbow)। হাতের ঠিক মাঝখানের জয়েন্টকে বাঙালি এই নামেই চেনে। হিউমেরাস এবং রেডিয়াস ও আলনাকে যুক্ত করে রাখে কনুইয়ের অস্থিসন্ধি। হাত আমরা সর্বক্ষণ নাড়াচাড়া করতে পারি। কনুইটাও মোটামুটি নাগালের মধ্যেই। কিন্তু আপনি কি জ

আপনার কনুইয়ে জিভ ঠেকাতে পারবেন? বিজ্ঞান বলছে অসম্ভব

শেষ আপডেট: 4 August 2022 14:37

দ্য ওয়াল ব্যুরো: কনুই (Elbow)। হাতের ঠিক মাঝখানের জয়েন্টকে বাঙালি এই নামেই চেনে। হিউমেরাস এবং রেডিয়াস ও আলনাকে যুক্ত করে রাখে কনুইয়ের অস্থিসন্ধি। হাত আমরা সর্বক্ষণ নাড়াচাড়া করতে পারি। কনুইটাও মোটামুটি নাগালের মধ্যেই। কিন্তু আপনি কি জানেন, এই কনুই পর্যন্ত আপনিন কিছুতেই নিজের জিভটাকে পৌঁছতে পারবেন না?

জিভ (Tongue) কেন, মুখের কোনও অংশই কনুই পর্যন্ত পৌঁছনো সম্ভব নয়। তাই জিভ দিয়ে কনুই কখনও চাটাও যায় না।

আপাতভাবে কনুই মানুষের শরীরের এমন একটা অঙ্গ যা দেখলে মনে হয় না মুখ থেকে অনেকটা দূরে রয়েছে। মুখের কাছেই রয়েছে দু’হাতের দুই অস্থিসন্ধি। কিন্তু শত চেষ্টা করলেও কনুইতে কখনও জিভ ঠেকানো যায় না।

তবে কেউ কেউ অবশ্য মাঝেমধ্যেই কনুইয়ে জিভ ঠেকাতে পেরেছেন বলে দাবি করেছেন। তবে সেসব দাবির সত্যতা যাচাইসাপেক্ষ। যদি দু’একটি ব্যতিক্রম ক্ষেত্রে কেউ জিভকে কনুই পর্যন্ত পৌঁছে দেনও, তবে তাঁদের জিভ অবশ্যই সাধারণ মাপের চেয়ে বেশ বড় হয়। কারণ মানুষের সাধারণ জিভের যা মাপ, তাতে তা কনুইয়ের ধারে কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: গন্ধ শুঁকতে পারে আপনার জিভও! জানতেন কি


```