Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

চিকিৎসা করাতে আহত হনুমান নিজেই হাসপাতালে হাজির, গিয়েছিল থানাতেও

পশু বিশেষজ্ঞদের কারও কারও মতে, ঘটনা দুর্ঘটনায় আহত মানুষকে অনেক সময় থানায় নিয়ে যাওয়া হয়। পশুদের তা নজর এড়ায় না। সম্ভবত সেই কারণেই হনুমানটি প্রথমে থানায় গিয়েছিল। সেখানে চিকিৎসা হবে না বুঝে সে পশু হাসপাতালটিতে যায়।

চিকিৎসা করাতে আহত হনুমান নিজেই হাসপাতালে হাজির, গিয়েছিল থানাতেও

আঘাত পেলে হাসপাতালে যেতে হয় জানে পশুও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 April 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: আচমকা একটি হনুমান হাসপাতালের ফার্মেসি রুমে ঢুকে পড়ায় সকলে‌ তটস্থ হয়ে পড়ে। কেউ কেউ লাঠি উঁচিয়ে তাড়াতে যায়। তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে হনুমানটি ফার্মেসি টেবিলে বসে বিভিন্ন ওষুধ শুঁকে দেখছিল। এক দুটি ট্যাবলেট খেয়ে নেয়। একপর্যায়ে ফার্মেসি টেবিলে শুয়ে পড়ে প্রাণিটি (Injured Monkey visited hospital)।

দেখা যায় হনুমানটির লেজের একাংশ থেকে রক্ত বের হচ্ছে। খবর পেয়ে চিকিৎসক ও‌ নার্সরা‌ ছুটে আসেন। আহত হনুমানটির চিকিৎসা শুরু করেন। কেউ ছুরি দিয়ে লেজে আঘাত‌‌ করেছিল পশুটিকে। চিকিৎসার পর হাসপাতালে কিছু সময় কাটিয়ে হনুমানটি চলে যায়। চিকিৎসকদের ধারণা তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে হনুমানটি ফার্মেসি টেবিলের ট্যাবলেট খেয়েছিল (animal treatment)।

হাসপাতালের ঘটনাটি জানাজানি হতে খবর‌ আসে‌ আহত হনুমানটি‌ প্রথমে স্থানীয় থানায় গিয়েছিল।‌ সেখানে কিছু সময় অপেক্ষার পর যায় হাসপাতালে।

আহত হনুমানের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে বাংলাদেশের যশোরের ঝিকরগাছায়। রবিবার দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনার খবর সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই দাবি তুলেছেন, যে বা যারা হনুমানটিকে নির্মমভাবে আঘাত করেছে তাদের খুঁজে বের করে শান্তি দিতে হবে।

ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ‌কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ আহত পশুটির চিকিৎসা করেন‌। এ সংক্রান্ত কয়েকটি ছবি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বলাই বাহুল্য, আলোচনার কেন্দ্রবিন্দুতে‌ রয়েছে আহত হনুমানটির চিকিৎসা করাতে হাসপাতালে আসার ঘটনা। চিকিৎসক মাসুমা আখতার বলেন,‌ চিকিৎসা করার সময় হনুমানটি কোনও সমস্যা করেনি।

আহত পশুটি প্রথমে কেন থানায় গিয়েছিল? পশু বিশেষজ্ঞদের কারও কারও মতে, ঘটনা দুর্ঘটনায় আহত মানুষকে অনেক সময় থানায় নিয়ে যাওয়া হয়। পশুদের তা নজর এড়ায় না। সম্ভবত সেই কারণেই হনুমানটি প্রথমে থানায় গিয়েছিল। সেখানে চিকিৎসা হবে না বুঝে সে পশু হাসপাতালটিতে যায়।


```