Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোমর-সমান বরফে দাঁড়িয়েও হাসিমুখে কর্তব্যে অবিচল সেনাকর্মী, ভিডিও মন কাড়ল নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: শূন্যেরও অনেকখানি নীচে নেমে গেছে তাপমাত্রা। যেদিকে তাকানো যায়, শুধুই বরফ। তারই মধ্যে কর্তব্যে অবিচল সেনাকর্মী। কোমর-সমান বরফে মধ্যে রাইফেল হাতে নিয়ে শুধু যে তিনি দাঁড়িয়ে আছেন তাই-ই নয়, হাড়হিম করা সেই ঠান্ডার মধ্যেও তাঁর মু

কোমর-সমান বরফে দাঁড়িয়েও হাসিমুখে কর্তব্যে অবিচল সেনাকর্মী, ভিডিও মন কাড়ল নেটিজেনদের

শেষ আপডেট: 27 December 2022 13:28

দ্য ওয়াল ব্যুরো: শূন্যেরও অনেকখানি নীচে নেমে গেছে তাপমাত্রা। যেদিকে তাকানো যায়, শুধুই বরফ। তারই মধ্যে কর্তব্যে অবিচল সেনাকর্মী। কোমর-সমান বরফে মধ্যে রাইফেল হাতে নিয়ে শুধু যে তিনি দাঁড়িয়ে আছেন তাই-ই নয়, হাড়হিম করা সেই ঠান্ডার মধ্যেও তাঁর মুখের হাসিটি অমলিন (soldier wades through waist-deep snow)। নেটমাধ্যমে সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন মেজর জেনারেল রাজু চৌহান, যা দেখে ওই সেনাকর্মীকে টুপি খুলে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

টুইটারে গত ২৫ ডিসেম্বর পোস্ট করা সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে (viral video)। তাতে দেখা যাচ্ছে, কোমর-সমান বরফ ঠেলে সামনে এগোনোর চেষ্টা করছেন এক সেনাকর্মী। তাঁর পরনে জলপাই রংয়ের পোশাক, হাতে ধরা আছে রাইফেল। বিপুল পরিমাণ বরফ ঠেলে সামনে এগোতে রীতিমতো পরিশ্রম করতে হচ্ছে তাঁকে। হাতে ধরা রাইফেলটি দিয়ে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন তিনি। পরমুহূর্তেই দেখা যায়, রাইফেলটি পিছনে থাকা এক জওয়ানের হাতে ধরিয়ে, নিজেরই হাতের সাহায্যে পা টেনে তুলে বরফ ঠেলে এগোনোর চেষ্টা করছেন তিনি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ওই কনকনে ঠান্ডার মধ্যেও তাঁর মুখের হাসিটি একইভাবে বজায় ছিল।

ভিডিওর ক্যাপশনে মেজর জেনারেল লিখেছেন, 'এই তরুণ সেনার মুখের হাসিটি লক্ষ্য করুন।' ভিডিওটি কোন জায়গার, কবেই বা এমন ঘটনা ঘটেছে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। কিন্তু যেখানে শূন্যেরও কম তাপমাত্রা, সেখানে হাজার প্রতিবন্ধকতার মধ্যেও একইভাবে দেশের সেবা করে যাচ্ছেন তিনি, তাতে একই সঙ্গে হতবাক এবং মুগ্ধ নেটিজেনরা। ভিডিওর কমেন্ট সেকশন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

একজন লিখেছেন, 'এই নায়কদের জীবন কত কঠিন, তবুও প্রতিটি মুহূর্ত তাঁরা হাসিমুখে কাটান। লক্ষ সেলাম।'

'যখন আপনি মায়ের সেবা করেন, তখন এভাবেই আপনার মুখে হাসি ফুটে ওঠে,' মন্তব্য অন্য একজনের।

অন্য আর এক নেটিজেন লিখেছেন, 'এঁরা সেইসব সাহসী মানুষ, যাঁদের জন্য আমরা দেশের মানুষরা রাতে শান্তিতে ঘুমোতে পারি।'

রাস্তার মাঝেই নিজের কিট-টিশার্ট পুড়িয়ে ফেললেন জোম্যাটোর ডেলিভারি বয়! কেন এমন ঘটালেন


```