Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

একাধিক ভাষায় সমানভাবে পারদর্শী ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনকে।

একাধিক ভাষায় সমানভাবে পারদর্শী ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 5 September 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: আজ ৫ সেপ্টেম্বর, গোটা দেশে পালিত হচ্ছে শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তাঁর দর্শন, শিক্ষা ও দেখানো পথকে স্মরণ করছে সকলে। শিক্ষা ও শিক্ষকের যে গুরুত্ব তিনি সকলের সামনে তুলে ধরেছিলেন, সেই পাঠই আগামী প্রজন্মে চালিত করছেন আজকের শিক্ষাগুরুরা।

ডঃ রাধাকৃষ্ণনের ছাত্ররা একসময় তাঁর জন্মদিন পালন করতে চেয়েছিলেন। কিন্তু বিনম্রভাবে তিনি প্রস্তাব দেন, তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত করার। সেই ১৯৬২ সাল থেকে আজও ভারতজুড়ে শিক্ষক দিবস উদযাপিত হয়ে আসছে, শিক্ষকদের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ।

১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মেছিলেন রাধাকৃষ্ণন। মাদ্রাজের ক্রিশ্চিয়ান কলেজে দর্শন নিয়ে পড়াশোনা করেন। পরে শিক্ষকতার জীবন শুরু হয় মাইসোর বিশ্ববিদ্যালয়ে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি পাঠদান করেন। একইসঙ্গে তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শুধু শিক্ষাবিদ নন, রাধাকৃষ্ণন ছিলেন এক বহুভাষাবিদ। তেলুগু, তামিল, সংস্কৃত ও ইংরেজি ভাষায় সমানভাবে সাবলীল ছিলেন। জন্মসূত্রে তেলুগুভাষী পরিবারে বড় হওয়ায় তেলুগু ছিল মাতৃভাষা। পাশাপাশি তামিলনাড়ুতে বেড়ে ওঠায় তামিল ভাষাতেও ছিলেন সমান পারদর্শী। সংস্কৃত শেখেন মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়। আর ইংরেজিতে তিনি রচনা করেছেন তাঁর বহু গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক কাজ, পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সহ বিশ্বের নানা প্রতিষ্ঠানে ইংরেজিতেই বক্তৃতা দিয়েছেন।

পূর্ব ও পশ্চিমের দর্শনকে একই সূত্রে বেঁধেছিলেন রাধাকৃষ্ণন। গভীর জ্ঞান ও বহুভাষিক দক্ষতা তাঁকে করে তুলেছিল ভারতীয় চিন্তাধারার এক বিশ্বদূত। তাই আজও শিক্ষক দিবস মানে শুধু শিক্ষকের প্রতি শ্রদ্ধা নয়, বরং রাধাকৃষ্ণনের শিক্ষা ও দর্শনের প্রতি কৃতজ্ঞতাও।


```