Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনি জীবনে খুশি তো? উত্তর লুকিয়ে ইলিউশনের গভীরে

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ছবির ধাঁধা, আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে। শব্দছক, সুডোকুর মতোই মানুষের কাছে খুবই জনপ্রিয় এই অপটিক্যাল ইলিউশন। মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় এই ধাঁধার উত্তর খুঁজতে। কখনও মেলে,

আপনি জীবনে খুশি তো? উত্তর লুকিয়ে ইলিউশনের গভীরে

শেষ আপডেট: 2 August 2022 13:07

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ছবির ধাঁধা, আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে। শব্দছক, সুডোকুর মতোই মানুষের কাছে খুবই জনপ্রিয় এই অপটিক্যাল ইলিউশন। মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় এই ধাঁধার উত্তর খুঁজতে। কখনও মেলে, আবার কখনও মেলে না। কিন্তু মানুষ চেষ্টা চালিয়ে যায়।

অপটিক্যাল ইলিউশন শুধু মানুষের পর্যবেক্ষণ ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে তা নয়, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যও বিশ্লেষণ করে। আপনি একটি ইলিউশনকে কীভাবে দেখছেন তার মধ্যেই লুকিয়ে থাকে আপনার ব্যক্তিত্ব! অন্তত মনোবিদরা তাই দাবি করেন।

সম্প্রতি এমনই অপটিক্যাল ইলিউশন ভাইরাল (Viral) হয়েছে নেট পাড়ায়। ওই ইলিউশনে আপনি যা প্রথমে দেখতে পাবেন সেটাই বলে দেবে আপনার বর্তমান মানসিক অবস্থা। আপনি এখন কেমন আছেন? খুশি না পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন? বলে দেবে এই ইলিউশন।

এবার আসা যাক এই ইলিউশনের কথায়। এই ইলিউশনটি সুন্দর প্রকৃতির ছবি। সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে একটি বেগুনি রঙের গাছ। ছবিটিকে ভাল করে দেখুন---

Optical Illusion

প্রথমেই আপনি কী দেখলেন?

আপনাকে ওই বেগুনি রঙের গাছটিকে দেখতে হবে। আপনি হয় গাছ দেখবেন, নয়তো মানুষের মুখ। আপনি কী দেখলেন?

গাছ

আপনি যদি প্রথমে গাছ দেখেন তবে আপনি সেইসব মানুষের মধ্যে পড়বেন যাঁরা নিজেদের জীবনে যথেষ্ট সুখী। আপনি সত্যিই এখন খুবই খুশি। আপনি যা চাইছেন বা করার কথা ভাবছেন সেটাই হচ্ছে। আপনি একদমই অতিরিক্ত ভাবনার পক্ষপাতি নন।

মানুষের মুখ

আপনি যদি প্রথমে কোনও মানুষের মুখ দেখেন তাহলে আপনি সেইসব মানুষের দলে পড়বেন যাঁরা কোনও বিষয় নিয়ে বেশি চিন্তা করেন। আপনার এই অতিরিক্ত চিন্তা করার প্রবণতাই আপনাকে মাঝেমধ্যে বিপদে ফেলে দেয়। জীবনে সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত চিন্তাই।

এই ইলিউশনই বলে দেবে আপনি সংবেদনশীল না চিন্তাশীল! প্রথমে কী দেখছেন


```