
শেষ আপডেট: 16 August 2022 05:27
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার (Independence) অমৃত মহোত্সব উপলক্ষে গতকাল গোটা দেশ সেজে উঠেছিল গেরুয়া-সাদা-সবুজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘হর ঘর তেরঙা’র আহ্বানে সাড়া দিয়ে বাড়িতে তিনরঙা জাতীয় পতাকা তুলেছিল আপামর দেশবাসী। কিন্তু এই অবস্থায় প্রতিষ্ঠানের মাথায় ‘ফটোশপ’ (Photoshop) করা জাতীয় পতাকা (National Flag) বসিয়ে নেটিজেনদের ক্ষোভ এবং ট্রোলিংয়ের (Trolled) শিকার হল আইআইটি বোম্বে (IIT Bombay)।
জানা গেছে, ছবিটি গত ৮ অগস্ট প্রতিষ্ঠানের ফেসবুক (facebook) পেজে শেয়ার করা হয়। ছবিটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, পারিপার্শ্বিকের সঙ্গে কোনওই মিল নেই প্রতিষ্ঠানের মাথায় পতপত করে ওড়া পতাকাটির। বরং সেটি যে ফটোশপের মাধ্যমে আলাদা করে প্রতিষ্ঠানের মাথায় বসানো হয়েছে, তা একপ্রকার স্পষ্ট। গতকাল এই ছবিটি নতুন করে আইআইটি বোম্বের ফেসবুকের পেজের কভার ছবি হিসাবে রাখা হয়। এরপরেই সেটি আরও বেশি করে নজরে পড়ে নেটিজেনদের।
স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানের প্রাক্তনীরা। জাতীয় পতাকার এই ধরনের অবমাননা মেনে নিতে পারছেন না নেটিজেনরাও। ‘যদি কভার ছবিতে পতাকার ছবি না লাগাতে পারেন, তাতে একেবারেই কোনও সমস্যা নেই। কিন্তু জাতীয়তাবাদ প্রমাণ করতে গিয়ে এভাবে এডিট করে পতাকা বসানো অত্যন্ত জঘন্য। আমার বিশ্ববিদ্যালয়ে এই জিনিস দেখে পেয়ে অত্যন্ত কষ্ট পেলাম,’ দাবি এক প্রাক্তনীর। আর এক নেটিজেনের প্রশ্ন, ‘কেন এমন একটা নামী প্রতিষ্ঠানকে দেশের পতাকাকে ফটোশপ করতে হবে?’
‘শান্ত হন। আমরা সবাই জানি, মুম্বইতে এখন জমির কত দাম। তাই পতাকা উত্তোলনের জন্য কোনও জমি পাওয়া যায়নি,’ তীব্র বিদ্রূপের সুরে মন্তব্য এক নেটিজেনের।
আইআইটি বোম্বের তরফে যদিও এখনও এই ঘটনার প্রেক্ষিতে কোনও মন্তব্য করা হয়নি।
অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দিল গুজরাত সরকার