Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

মাত্র ২ বছরে ৩০ লাখ ঋণ থেকে মুক্তি! IIM কলকাতার প্রাক্তনীর ফিনান্স হ্যাক কাজে আসতে পারে আপনারও

পড়াশোনা শেষ করে মাত্র দুই বছরের মধ্যেই পুরো ঋণ শোধ (30 lakh education loan)! কীভাবে সম্ভব হল? একটু বুদ্ধি, অনেকটা শৃঙ্খলা আর নিজের লক্ষ্যে অটল থাকার জেদ- এই তিনেই বদলে গেল তাঁর জীবনের হিসেব।

মাত্র ২ বছরে ৩০ লাখ ঋণ থেকে মুক্তি! IIM কলকাতার প্রাক্তনীর ফিনান্স হ্যাক কাজে আসতে পারে আপনারও

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 16:29

দ্য ওয়াল ব্যুরো: ৩০ লক্ষ টাকা ঋণ! শুনলেই মাথায় চাপ এসে যায়। কীভাবে শোধ করবেন, এই ভেবেই রাতের ঘুম উড়ে যায় অনেকের। কিন্তু সেই কঠিন পথটাই সহজ করে দেখালেন আইআইএম কলকাতার প্রাক্তনী অভনী রাঠোর (IIM Calcutta alum clears loan)। পড়াশোনা শেষ করে মাত্র দুই বছরের মধ্যেই পুরো ঋণ শোধ (30 lakh education loan)! কীভাবে সম্ভব হল? একটু বুদ্ধি, অনেকটা শৃঙ্খলা আর নিজের লক্ষ্যে অটল থাকার জেদ- এই তিনেই বদলে গেল তাঁর জীবনের হিসেব।

অভনীর ঋণ শোধের গল্প

এমবিএ পড়ার জন্য ৩০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তরুণী। কীভাবে এত কম সময়ে পুরো ঋণ পরিশোধ করলেন, তা নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে ধাপে ধাপে ব্যাখ্যাও করেছেন তিনি (MBA loan repayment story)। ঋণমুক্ত হওয়ার পথ তিনি তৈরি করেছিলেন ধীরে ধীরে, পরিকল্পনা মেনে (Finance hacks for students)। চারটি আলাদা আয়ের উৎস ছিল তাঁর ভরসা।

এমবিএ-র আগে প্রস্তুতি

এমবিএ শুরু করার আগেই দু’ বছর চাকরি করেছিলেন অভিনী। সেই সময়ের সঞ্চয় তাঁকে পরে অনেকটা সাহায্য করেছিল। তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, যেমন মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা পিপিএফ (PPF) ছুঁয়ে দেখেননি। বরং লিকুইড সেভিংস থেকেই প্রথম দফায় ঋণ মেটান, যাতে ভবিষ্যতের জন্য করা বড় বিনিয়োগ অক্ষত থাকে।

পড়াশোনার মধ্যেই বাড়তি আয়

দ্বিতীয় বর্ষে প্রি-প্লেসমেন্ট অফার (PPO) পাওয়ার পর অভনী পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ শুরু করেন। অতিরিক্ত সেই আয়ের পুরোটাই তিনি ফি দেওয়ার কাজে লাগান। এতে ঋণের ওপর নির্ভরতা আরও কমে যায়।

চাকরির পর আয়ের বেশির ভাগেই ঋণ শোধ

এমবিএ শেষ করে চাকরি পাওয়ার পর ঠিক করে নেন আগে ঋণ, পরে অন্যদিকে খরচ। যেহেতু আপাতত কারও দায়িত্ব তাঁর কাঁধে নেই, তাই নিজের উপার্জনের বড় অংশ ঋণ শোধের জন্য লাগাতে পেরেছেন তিনি।

অভনীর কথায়, “অনেকে মনে করতে পারেন এটা খুব একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে লোনের চাপ রাখতে ইচ্ছা হয়নি। আমি চাকরি ছাড়তে চেয়েছিলাম, তাই আগে ঋণটা মিটিয়ে নেওয়াই ঠিক বলে মনে হয়েছিল।”

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “লোন শোধ করা একটা ম্যারাথনের মতো, একেকটা ছোট চেষ্টা মিলেই বড় ফল দেয়।”

নেটিজেনদের প্রতিক্রিয়া

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অভনীর এই পরিকল্পনাকে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, “টেকনিক্যালি হয়তো ঋণ আগেভাগে শোধ করা ঠিক নয়, কিন্তু মানসিক শান্তির জন্য এটা বুদ্ধিমানের কাজ।” আরেকজন লিখেছেন, “ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেকেরই কাজে লাগতে পারে।”


```