সবুজ হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একেবারে ধোঁয়ামুক্ত, পরিষ্কার রান্নার সুযোগ দিচ্ছে এই প্রযুক্তি। তবে দামটা তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞদের মতে, এটাই হতে পারে ভবিষ্যতের রান্নাঘরের নতুন সদস্য (gas cylinder alternative)।

হাইড্রোজেন স্টোভ
শেষ আপডেট: 11 April 2026 17:52
দ্য ওয়াল ব্যুরো: গ্যাস সিলিন্ডারের ঝামেলা আর নয়, রান্না হবে এবার জলেই (water-powered stove)! জ্বালানি সঙ্কটের (Fuel Crisis) জেরে যেখানে গ্যাস সিলিন্ডারের জোগানে কোপ পড়েছে, বেড়েছে দাম, এমন পরিস্থিতিতে এই খবর অনেকটাই স্বস্তি দেবে। শুনতে অবাক লাগলেও, ভারতে তৈরি নতুন হাইড্রোজেন স্টোভ (hydrogen stove) ঠিক এই কাজটাই করছে। সবুজ হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একেবারে ধোঁয়ামুক্ত, পরিষ্কার রান্নার সুযোগ দিচ্ছে এই প্রযুক্তি। তবে দামটা তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞদের মতে, এটাই হতে পারে ভবিষ্যতের রান্নাঘরের নতুন সদস্য (gas cylinder alternative)।
কীভাবে আলাদা এই হাইড্রোজেন স্টোভ?
মনে রাখতে হবে, এটি কোনও সাধারণ গ্যাস স্টোভ আপডেটেড ভার্সন নয়। পুরোপুরি হাইড্রোজেন ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে (green hydrogen cooking)।
স্টোভটিতে রয়েছে,
কীভাবে কাজ করে?
এই স্টোভে রয়েছে ক্যাটালিটিক হাইড্রোজেন বার্নার- যেখানে হাইড্রোজেন নিয়ন্ত্রিতভাবে পোড়ে।
এতে পাওয়া যায়—
এই স্টোভের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এতে রান্না করার সময় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড (CO), কোনও ধোঁয়া বা গন্ধ নেই। এটি নিঃশব্দে চলে, কোনও কম্পন নেই- ফলে ঘরের হেঁসেলের জন্য অত্যন্ত উপযোগী।
তবে শুধু ঘরোয়া রান্নার জন্য নয়, বর্তমানে এটি বেশি ব্যবহৃত হচ্ছে বৃহৎ প্রকল্পে। যেমন-
অর্থাৎ এটি এখনও বাজারের সাধারণ ভোক্তাদের পণ্য নয়, বরং ভবিষ্যতের জ্বালানি প্রযুক্তির পরীক্ষার অংশ।
নিরাপত্তা ও নির্মাণের মান
হাইড্রোজেনের কারণে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্টোভে রয়েছে,
তবে ১.৫ লক্ষ টাকার কাছাকাছি দাম হওয়ায় বর্তমানে সাধারণ পরিবারের নাগালের বাইরে। এর ব্যবহার মূলত হয়,
এই হাইড্রোজেন স্টোভ এখনই LPG–র জায়গা নেবে না, কিন্তু ভবিষ্যতের রান্নাঘর কোন দিকে এগোতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।