Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এআই-র সাহায্যে ১৫ কেজি ওজন কমালেন তরুণী! কীভাবে সাহায্য চাইলেন, গাইডেন্সই বা পেলেন কীভাবে?

১৩ মার্চ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ওকোহ জানান, তিনি কপিলটকে বিভিন্ন প্রম্পট (নির্দিষ্ট প্রশ্ন বা নির্দেশনা) দিয়ে নিজের জন্য একটি ওজন কমানোর প্ল্যান তৈরি করতে বলেছিলেন।

এআই-র সাহায্যে ১৫ কেজি ওজন কমালেন তরুণী! কীভাবে সাহায্য চাইলেন, গাইডেন্সই বা পেলেন কীভাবে?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 11 May 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: আজকের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু ছবি তৈরি করতেই নয়, ওজন কমাতেও সাহায্য করতে পারে। হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে এআই দিয়ে কী না হয়। সম্প্রতি এই পদ্ধতি নিজের ওপর প্রয়োগ করে ওজন কমিয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডায়মন্ড ওকোহ-চুকওমা। তিনি জানিয়েছেন, কীভাবে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কপিলট-এর সাহায্যে প্রায় ১৫ কেজি (৩৪ পাউন্ড) ওজন কমিয়েছেন।

কীভাবে এআই ব্যবহার করে ওজন কমিয়েছেন তিনি?

১৩ মার্চ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ওকোহ জানান, তিনি কপিলটকে বিভিন্ন প্রম্পট (নির্দিষ্ট প্রশ্ন বা নির্দেশনা) দিয়ে নিজের জন্য একটি ওজন কমানোর প্ল্যান তৈরি করতে বলেছিলেন। কপিলট তৈরি করে দেয়। সেই প্ল্যানে চলেই তাঁর ওজন ১০০ কেজি থেকে কমে ৮৩ কেজি হয়।

কী কী প্রম্পট ব্যবহার করেছিলেন তিনি?

১) দৈনিক ক্যালোরি (TDEE) নির্ধারণ করতে বলা

ওকোহ কপিলটে লিখেছিলেন, 'আমি (বয়স), আমার ওজন, আমি (কতটা সক্রিয় জীবনযাপন করেন – মাঝারি বা খুব সক্রিয়), লিঙ্গ এবং আমার উচ্চতা। আমার ক্যালোরি নির্ণয় করুন।'

এক্ষেত্রে উল্লেখ করা ভাল, TDEE বা টোটাল ডেইলি এনার্জি এক্সপ্যান্ডিচার প্রতিদিন শরীর কত ক্যালোরি খরচ করে তার হিসাব। তার TDEE ছিল প্রায় ২০০০ ক্যালোরি (কারণ তিনি ৬ ফুট লম্বা)।

২) ক্যালোরির ঘাটতি কত হওয়া উচিত?

তিনি এআই-কে জিজ্ঞাসা করেন— 'আমার TDEE অনুযায়ী, কত ক্যালোরি কম খেলে আমি ওজন কমাতে পারব, কিন্তু না খেয়ে কষ্টও পাব না?'

AI উত্তর দেয়, TDEE থেকে প্রতিদিন ৫০০ থেকে ২০০ ক্যালোরি কম খেলেই ওজন কমানো সম্ভব। এর মানে তিনি স্বাভাবিকের চেয়ে সামান্য কম খেয়েই ওজন কমাতে পেরেছেন।

৩) প্রোটিন কতোটা খেতে পারবেন? 

এআই-কে প্রশ্ন করা হয়, 'ওজন কমাতে ও মাসল তৈরি করতে প্রতিদিন কত গ্রাম প্রোটিন খাওয়া উচিত?' এআই উত্তর দিয়ে দেয়।

শেষ প্রশ্নটি তিনি করেন, প্রতিদিন কতটা জল খাওয়া উচিত। এআই পরামর্শ দেয়, ২-৩ লিটার। তাতে খিদে কমবে। শরীরও হাইড্রেটেড থাকবে।

এই সব মেনেই তিনি ওজন কমান। ওকোহ পরামর্শ দেন, এর সঙ্গে নিয়মিত হাঁটা, ঘুম, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। 


```