Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯ লক্ষ টাকা দিয়ে তাঁর বাড়িতে ছুটি কাটাতে চলে এলেন ১০০ পর্যটক! হতবাক মালকিন

দ্য ওয়াল ব্যুরো: কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলেছিলেন মহিলা। দেখলেন বাইরে ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা ও তাঁর মেয়ে। সুদূর হংকং থেকে থেকে উত্তর ইংল্যান্ডে (North England) এসে পৌঁছেছেন তাঁরা। কিন্তু মহিলার দাবি শুনেই মাথ

৯ লক্ষ টাকা দিয়ে তাঁর বাড়িতে ছুটি কাটাতে চলে এলেন ১০০ পর্যটক! হতবাক মালকিন

শেষ আপডেট: 5 August 2022 08:24

দ্য ওয়াল ব্যুরো: কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলেছিলেন মহিলা। দেখলেন বাইরে ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা ও তাঁর মেয়ে। সুদূর হংকং থেকে থেকে উত্তর ইংল্যান্ডে (North England) এসে পৌঁছেছেন তাঁরা। কিন্তু মহিলার দাবি শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল বাড়ির মালকিন (House Owner) গিলিয়ানের। কারণ, দরজায় দাঁড়িয়ে থাকা মহিলা জানিয়েছিলেন, একটি অনলাইন বুকিং সাইটের (Online Booking Site) মাধ্যমে ছুটি কাটানোর (Holidays) জন্য গিলিয়ানের বাড়িটি বুক করেছেন তাঁরা।

তবে অবাক হওয়ার তখনও বাকি ছিল। কয়েক ঘণ্টা পর একই দাবিতে উত্তর ইংল্যান্ডের বাসিন্দা গিলিয়ানের বাড়িতে হাজির হয়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকরা (Tourists)। কেউ এসেছিলেন সৌদি আরব থেকে, কেউ বা গোলার্ধের অন্য প্রান্তের অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটানোর জন্য গিলিয়ানের বাড়িটি বুক করেছিলেন ওই ওয়েবসাইট থেকে।

অবস্থা দেখে মুখে কথা সরছিল না গিলিয়ানের। বহু দূর থেকে হাক্লান্ত হয়ে তাঁর দরজায় এসে দাঁড়ানো পর্যটকদের ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। গত ৪ জুলাই প্রথমবার এই ঘটনার পর গোটা জুলাই মাস ধরেই একই দাবিতে মানুষজন এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন তাঁর দরজা থেকে। কেউ কেউ তো ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে বাড়িটি বুক করেছিলেন বলে জানিয়েছিলেন গিলিয়ানকে।

সদ্যোজাত মেয়েকে মাটিতে পুঁতে দিল কে! জীবিত অবস্থায় উদ্ধার করলেন গুজরাতের কৃষক

কিন্তু কীভাবে এমন অভাবনীয় ঘটনা ঘটছে, কিছুতেই মাথায় ঢুকছিল না তাঁর। অবেশেষে ধাতস্থ হয়ে তিনি বুঝতে পারেন, কিছু একটা গোলমাল নিশ্চই হয়েছে। অন্তত ১০০ জন পর্যটক এসে ফিরে যাওয়ার পর অবশেষে নিজেই ব্যাপারটা নিয়ে খোঁজ করতে শুরু করেন গিলিয়ান। তিনি জানতে পারেন, তাঁর বাড়ির ঠিকানা দিয়ে কেউ ওই অনলাইন বুকিং সাইটে রেজিস্টার করে দিয়েছে তাঁর বাড়িটি। যদিও বাড়ির যে ছবিগুলি দেওয়া ছিল সাইটে, সেগুলি অন্য কোনও বাড়ির ছবি।

ঘটনা জানাজানি হওয়ার পরেই তাঁর বাড়ির ঠিকানা নিজেদের সাইট থেকে সরিয়ে নেয় সংস্থাটি। এই ক্ষমতায় ক্ষমা চেয়েছে সংস্থাটি। ওই সাইটের মাধ্যমে গিলিয়ানের বাড়িটি বুক করেও যাঁরা ফিরে যেতে বাধ্য হয়েছেন, তাঁদের প্রত্যেককে টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।


```