Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কলিযুগের হোলি! কৃত্রিম মানুষে ছয়লাপ সোশ্যাল মিডিয়া, জন্ম দিল কে?

দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসবে (Holi Utsav) মেতেছে গোটা দেশ। দোল-হোলি মানে বন্ধু, পরিবার, পরিজনের সঙ্গে একটু রঙ খেলা। কেউ গালে বা কপালে হাল্কা আবিরের ছোঁয়া লাগান, কেউ আবার পুরোদস্তুর নানান রঙ মেখে ভূত হন। তারপর চলে দেদার ছবি তোলা, সেই ছবি স

কলিযুগের হোলি! কৃত্রিম মানুষে ছয়লাপ সোশ্যাল মিডিয়া, জন্ম দিল কে?

শেষ আপডেট: 8 March 2023 08:53

দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসবে (Holi Utsav) মেতেছে গোটা দেশ। দোল-হোলি মানে বন্ধু, পরিবার, পরিজনের সঙ্গে একটু রঙ খেলা। কেউ গালে বা কপালে হাল্কা আবিরের ছোঁয়া লাগান, কেউ আবার পুরোদস্তুর নানান রঙ মেখে ভূত হন। তারপর চলে দেদার ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মধ্যেও চলে প্রতিযোগিতা।

হোলির সময় সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই নানান রঙিন মুখের ছবি। কিন্তু আপনি কি জানেন সব ছবি আসল নয়! হ্যাঁ ঠিকই পড়ছেন, নেট দুনিয়ায় এমন কিছু ছবি রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন না যে সেটা আসল নয়, বানানো ছবি। এমন বহু মানুষের ছবি রয়েছে, যাঁদের অস্তিত্বই নেই পৃথিবীতে।

কীভাবে সম্ভব? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে এইসব ছবি বানানো হয়েছে। সম্প্রতি এই এআই প্রযুক্তির ব্যবহার খুবই বেড়েছে। চর্চায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নানান কীর্তি। বিভিন্ন সংস্থা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন ফিচার এনেছে। যা এক কথায় তাক লাগিয়ে দিচ্ছে।

জেনারেটিভ এআই অনেক গবেষকের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই চ্যাটবটের ব্যবহার বেড়েছে উত্তরোত্তর। এআই জেনারেট আর্ট দিয়েই বিভিন্ন ছবি বানানো হচ্ছে।

এক নজরে দেখে নিন তেমন কিছু ছবি---

কিন্তু বিশেষজ্ঞরা এই প্রযুক্তির সমালোচনা করছেন। তাঁদের কথায়, কিছু কিছু সময় এআই সৃজনশীলতা এবং আবেগের সূক্ষ্মতা ধরতে পারে না। কোনও আসল কাজে শিল্পীর যে ছোঁয়া থাকে তা এই প্রযুক্তির ক্ষেত্রে অধরা থেকে যায়। কিছু জিনিস শিল্পীর শিল্পের গুণে যতটা জীবন্ত হয়ে ওঠে, তা কোনও প্রযুক্তি পারে না।

মির্চি-মীরের ঠেকে তারানাথ দ্বৈরথ, এগিয়ে কে! কী বলছেন মীর!


```