Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জুতোর তলায় টলমল করছে মদ, অভিনব কাণ্ড বিয়ার কোম্পানির! ব্যাপারটা কী

দ্য ওয়াল ব্যুরো: জামাকাপড় আর জুতোতে (shoe) এখন একটু অন্যরকমের স্টাইল খুব জনপ্রিয়। অন্যরকম বলতে যা পরিচিত নয়, তেমন কিছু। সেই চাহিদা বুঝেই বিয়ার (Heineken) এবার জুতোর সাজে। থুড়ি, জুতো হাজির বিয়ারের সঙ্গে (Heinekicks)। মানে জুতোর মধ্যে

জুতোর তলায় টলমল করছে মদ, অভিনব কাণ্ড বিয়ার কোম্পানির! ব্যাপারটা কী

শেষ আপডেট: 5 August 2022 10:47

দ্য ওয়াল ব্যুরো: জামাকাপড় আর জুতোতে (shoe) এখন একটু অন্যরকমের স্টাইল খুব জনপ্রিয়। অন্যরকম বলতে যা পরিচিত নয়, তেমন কিছু। সেই চাহিদা বুঝেই বিয়ার (Heineken) এবার জুতোর সাজে। থুড়ি, জুতো হাজির বিয়ারের সঙ্গে (Heinekicks)। মানে জুতোর মধ্যে বিয়ার আর কী!

বিয়ার কোম্পানি হেইনেকেন নিয়ে এসেছে ‘হেইনেকিক্স’। মানে জুতোর তলায় ভরা থাকবে বিয়ার। যে জুতো পরে হাঁটার সময় মনে হবে যেন বিয়ারের উপর দিয়ে হাঁটা হচ্ছে।

https://twitter.com/Heineken/status/1554458805391556610

হেইনেকেন বিখ্যাত জুতোর ডিজাইনার ডমিনিক সিমব্রোনের সঙ্গে মিলে বানিয়েছে এই জুতো।  কোম্পানির মতে, হেইনকেন সিলভারের স্বাদ যেমন মসৃণ, তেমনই মসৃণ হবে এই স্নিকার্স। জুতোর লেসে থাকবে সবুজ, লাল এবং রূপোলি রঙ। হেইনেকেন সিলভার বোতলের রঙগুলিই ব্যবহার করা হবে জুতোতে।

হেইনেকেনের জুতোর এই বিজ্ঞাপন সামনে আসতেই বেশ কিছু নেট নাগরিকের মধ্যে দারুণ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা এই জুতোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হেইনেকেনের তরফ থেকে মোট ৩২ জোড়া জুতো বানানোর কথা বলা হয়েছে। যার মধ্যে ৭ জোড়া জুতো সিঙ্গাপুরে হেইনেকেনের অফিসে প্রদর্শন করা হবে।

তাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে প্রাণ হারালেন ১৩ জন, হাসপাতালে ভর্তি ৪০


```