Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেবল কলকাতা নয়, বর্ষবরণের হুল্লোড়ে দুর্গাপুর, শিলিগুড়িও! রইল ৩ শহরের ৯ পার্টিস্পটের খোঁজ

'আজ কি রাত' পালন হতেই পারে এই সব স্পটে, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই বিশেষ ভেন্যুগুলির (Top Party Spots) ওপর।

কেবল কলকাতা নয়, বর্ষবরণের হুল্লোড়ে দুর্গাপুর, শিলিগুড়িও! রইল ৩ শহরের ৯ পার্টিস্পটের খোঁজ

বর্ষবরণের পার্টি।

শেষ আপডেট: 31 December 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: উৎসব বা উদযাপনের কথা এলে জমকালো পরিবেশ এবং স্মরণীয় অভিজ্ঞতা সবার প্রথম পছন্দ (Top Party Spots)। কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়ির মতো শহরগুলিতে এমন কিছু জায়গা রয়েছে, যা শুধু উদযাপনের জন্য নয়, দুরন্ত অভিজ্ঞতা গড়ার জন্যও আদর্শ। 'আজ কি রাত' পালন হতে পারে সেখানেই, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই বিশেষ ভেন্যুগুলির ওপর।

কলকাতা

১. দ্য পার্ক কলকাতা

কলকাতার পার্কস্ট্রিটের অন্যতম জনপ্রিয় হোটেল এবং ভেন্যু, যা তার ব্যাঙ্কোয়েট পরিষেবা, স্টাইলিশ ইন্টেরিয়র এবং আধুনিক সুযোগ-সুবিধার জন্য পরিচিত। কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে বিয়ের রিসেপশন, জন্মদিনের পার্টি কিংবা ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান, সব ধরনের উদযাপনের জন্য এটি আদর্শ। এখানে বিভিন্ন আকারের ব্যাঙ্কোয়েট হল রয়েছে, যা অতিথিদের সংখ্যা এবং অনুষ্ঠানের ধরন অনুযায়ী বেছে নেওয়া যায়। অভিজ্ঞ স্টাফ এবং প্রিমিয়াম ক্যাটারিং সার্ভিস এই জায়গাকে বিশেষ করে তোলে। ৩১ ডিসেম্বর উপলক্ষে গোটা শহরকে আনন্দে মাতিয়ে তুলতে প্রস্তুত পার্ক।

The Park Kolkata ₹ 4,305. Kolkata Hotel Deals & Reviews - KAYAK

এখানেই রয়েছে, 'অ্যাকোয়া'। যদি কেউ এসব কোলাহল থেকে দূরে পুলের ধারে আরামদায়ক সময় কাটাতে চান, তবে অ্যাকোয়া একেবারে উপযুক্ত জায়গা। এর আউটডোর সেটআপ এবং মনোরম পরিবেশ আপনার পার্টিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। বন্ধুদের সঙ্গে গেট-টুগেদার বা কর্পোরেট মিটের জন্য এটি চমৎকার। নিউ ইয়ারেও যে এখানে অন্যরকম উদযাপনের আয়োজন হবে, তা বলাই বাহুল্য। 

Menu of Aqua - The Park, Park Street Area, Kolkata

২. মিক্স কলকাতা

পার্কস্ট্রিট এলাকাতেই  কলকাতার নাইটলাইফের আর এক প্রাণকেন্দ্র মিক্স। মিক্সের সাউন্ড সিস্টেম এতটাই উন্নত যে, এখানে মিউজিকের প্রতিটি বিট আপনার পার্টিকে জমিয়ে তুলবে। বিশাল ডান্স ফ্লোর, মেজাজ-মর্জি অনুযায়ী আলো এবং মনোমুগ্ধকর লাউঞ্জ এলাকায় একবার রাতের পার্টি করলে, তা আর ভোলা যাবে না। বারবার ফিরে আসতে হবে এখানেই। ৩১ ডিসেম্বর রাতে পার্টি উদযাপনের এলাহি আয়োজন করা হয়েছে এখানে।

The Myx, Park Street, Kolkata - Live Sports Screening - Justdial

৩. তন্ত্রা- দ্য পার্ক

কলকাতার অন্যতম আইকনিক নাইটক্লাব এই তন্ত্রা। এটি নিয়মিতভাবে দেশি এবং বিদেশি ডিজে-দের শো হোস্ট করে। বিশালাকার ডান্স ফ্লোর, অত্যাধুনিক সাউন্ড এবং লাইটিং সিস্টেম এই জায়গাটিকে পার্টি-প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রাখে। বর্ষবরণের রাতেও কলকাতা শহরের নতুন প্রজন্মের একটা বড় অংশ হানা দেবে এখানেই।

দুর্গাপুর

১. জাস জাম্পিন

দুর্গাপুরের শিশু এবং পরিবার-কেন্দ্রিক একটি জনপ্রিয় ভেন্যু এই জাস জাম্পিন। এখানে ইনডোর রাইড, গেম এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে, যা ছোটদের জন্য তো বটেই, বড়দেরও ভাল লাগবে। জন্মদিনের পার্টি বা বিশেষ উদযাপনের জন্য এখানে থিম-ভিত্তিক সাজসজ্জা এবং খাবারের বিশেষ আয়োজন করা হয়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর জন্য এটি দারুণ। বর্ষবরণ উপলক্ষে এখানে সপরিবার পার্টি করতে যাওয়াই যায়। 

Kids Play Area Indoor in Junction Mall Durgapur | Jus Jumpin

২. ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি

এটি দুর্গাপুরের একমাত্র পাঁচতারকা হোটেল, যেখানে রয়েছে অত্যাধুনিক ব্যাঙ্কোয়েট হল এবং ক্যাটারিং পরিষেবা। জন্মদিন, এনগেজমেন্ট পার্টি বা কর্পোরেট মিট, সব ধরনের ইভেন্টের জন্য এটি আদর্শ। এর এলিগ্যান্ট ডিজাইন এবং উন্নত পরিষেবা অতিথিদের মন জয় করতে বাধ্য। ৩১ রাতে উপলক্ষে এখানে আয়োজন হয়েছে দুরন্ত পার্টি। নাচগান, খাওয়াদাওয়ায় জমে যাবে বর্ষবরণ।

Fortune Park Pushpanjali | Durgapur 2024 UPDATED DEALS FROM ₹4099, HD  Photos & Reviews

৩. মরভি হোটেলস

৩১ রাতে ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁয়ে যাবে, তখন আলো ঝলমলে পরিবেশে নাচ, গান আর বিদ্যুৎচমকপূর্ণ পরিবেশে নতুন বছরের আগমন উদযাপন করতে মেতে উঠবে মরভি। লাইভ মিউজিক ও নানা আকর্ষণ-সহ এক জমকালো রাতের জন্য প্রস্তুত হচ্ছে দুর্গাপুর অবিরাম খাবার ও পানীয়-সহ নাচগান, হইহুল্লোড়ে মেতে উঠতে পুরোপুরি তৈরি এই পার্টি স্পট।

Morvee Hotels Best budget business hotel in Durgapur, West Bengal

শিলিগুড়ি

১. হাফ ফুল

শিলিগুড়ির সেবক রোডের অন্যতম আধুনিক এবং চমৎকার পার্টি স্পট হাফ ফুল। এর ভিনটেজ স্টাইলের ডেকোরেশন এবং আরামদায়ক পরিবেশ এটি একটি বিশেষ পার্টি ভেন্যু করে তুলেছে। এখানে মজাদার ককটেল, চমৎকার ফুড মেনু এবং লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, যা যে কোনও উদযাপনকে আরও রঙিন করে তোলে। বন্ধুদের সঙ্গে জমিয়ে সময় কাটানোর জন্য এটি একেবারে সেরা। নিউ ইয়ার ইভও এখানেই কাটাবেন বহু শিলিগুড়িবাসী।

২. মন্টানা ভিস্টা

শিলিগুড়ির মাটিগাড়ায় প্রচুর খাবার ও প্রিমিয়াম পানীয় সহযোগে নিউ ইয়ার পার্টি উদযাপনের ঠিকানা মন্টানা ভিস্টা। সন্ধে থেকে শুরু করে রাত ২টো পর্যন্ত চলবে হুল্লোড়। নাচ, গান, ডিজে, হইহই করে বরণ করা হবে নতুন বছর। 

Montana Vista - Hakim Para, Siliguri | Wedding Venue Cost

৩. উৎসব রিসর্ট

শিলিগুড়ির ফুলবাড়ির এই রিসর্টে সন্ধে ৭টা থেকে শুরু হবে লাইভ ডিজে, গ্রুপ ডান্স, ফ্যাশন শো। ফাটবে আতসবাজিও। সুস্বাদু খাবার ও পানীয়র সমাহার তো আছেই। এখনই পরিকল্পনা করুন এবং নতুন বছরকে বরণ করতে যোগ দিন পার্টিতে।


```