Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাত ধুতে চকোলেট সস! এই 'অদ্ভুত' থেরাপি নিতে ভিড় জমছে রেস্তরাঁয়, কত টাকা খরচ করতে হয় জানেন?

অতিথি টেবিলে বসতেই তাদের সামনে রাখা হয় একটি বড় পাত্র। এরপর ওয়েটাররা তাঁর দু'হাতে ঢেলে দেন ঘন চকোলেট সস। 

হাত ধুতে চকোলেট সস! এই 'অদ্ভুত' থেরাপি নিতে ভিড় জমছে রেস্তরাঁয়, কত টাকা খরচ করতে হয় জানেন?

এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 February 2026 16:03

দ্য ওয়াল ব্যুরো: রেস্তরাঁয় গেলেন, খাবার অর্ডার করলেন, খেলেন, হাত ধুয়ে বাড়ি চলে এলেন- এটা তো খুব সাধারণ ব্যাপার। তাই কেউ অত বেশি কিছু ভাবেন না। কিন্তু একদিন এক রেস্তরাঁয় গেলেন, আপনি হাত ধুতে চাইলে হঠাৎ খেয়াল করলেন ওয়েটার চকলেট সস নিয়ে আসছে! ভাবলেন হয়তো কমপ্লিমেন্টরি হবে, কিন্তু না! সেই চকলেট সস (Chocolate Sauce) দেওয়া হল আপনার হাত ধুতে, এরপর আবার একটা তোয়ালেও দেওয়া হয় হাতটা মোছার জন্য। শুনতেই অদ্ভুত এই নিয়ম রয়েছে আমেরিকার এক রেস্তরাঁয় (US restaurant trend)। এর জন্য ভোজনরসিকরা কত টাকা খরচ করেন জানেন?

এখনকার সময়ে খাওয়ার সঙ্গে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা অর্জন করার নানা পন্থা খুঁজছে রেস্তরাঁগুলি। আর সেই দৌড়ে সবার নজর কাড়ছে আমেরিকার ওয়াশিংটন ডিসি এবং মিয়ামির ‘এলসিয়েলো’ রেস্তরাঁ (Elsielo restaurant), যেখানে খাবারের আগে অতিথিদের দেওয়া হচ্ছে চমকে দেওয়া ‘চকোলেট থেরাপি’ (chocolate therapy)। রেস্তরাঁর প্রধান শেফ হুয়ান ম্যানুয়েল ব্যারিএন্তোস (Chef Juan Manuel Barrientos) প্রথম এই অদ্ভুত আইডিয়া দেন।

অতিথি টেবিলে বসতেই তাদের সামনে রাখা হয় একটি বড় পাত্র। এরপর ওয়েটাররা তাঁর দু'হাতে ঢেলে দেন ঘন চকোলেট সস। মুহূর্তে হাত চকোলেটে মাখামাখি হয়ে যায়, যেন ছোটবেলার সেই দুষ্টুমির স্মৃতি ফিরে আসে। কেউ কেউ তো হাত ধোয়ার বদলে সেই চকোলেট চেটে খেয়েও ফেলেন!

এই অভিনব অভিজ্ঞতার পিছনে কোনও ধর্মীয় বা প্রচলিত রীতি নেই, বরং গ্রাহকদের নতুন ইউনিক অনুভূতি দেওয়ার একটি উপায়। আর এই অভিজ্ঞতা নিতে খরচ পড়ছে ২৮৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা।

এই অভিনব ‘চকোলেট থেরাপি’ ঘিরে প্রচুর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের মতে, ব্যস্ত ও একঘেয়ে জীবনে যদি রেস্তরাঁয় খেতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য শৈশবের সেই নির্ভেজাল আনন্দ ফিরে পাওয়া যায়, তবে অভিজ্ঞতার মূল্য চোকাতে অনেকের কাছেই সেই টাকার অঙ্ক খরচ করা সার্থক।


```