Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত্যু হয়েছে সন্তানের, বক্সার জঙ্গলে তাকে পরম মমতায় 'সমাহিত' করল হাতির দল

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: পশু হলেও হাতির (elephants) বোধ এবং বুদ্ধিমত্তার কথা সুবিদিত। অনেক সময়ই হাতির কীর্তি অবাক করে মানুষকে। তবে সম্প্রতি আলিপুরদুয়ারে একদল হাতির কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি চোখে জল এল এলাকার বাসিন্দাদের। কোনও কা

মৃত্যু হয়েছে সন্তানের, বক্সার জঙ্গলে তাকে পরম মমতায় 'সমাহিত' করল হাতির দল

শেষ আপডেট: 30 October 2022 12:47

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: পশু হলেও হাতির (elephants) বোধ এবং বুদ্ধিমত্তার কথা সুবিদিত। অনেক সময়ই হাতির কীর্তি অবাক করে মানুষকে। তবে সম্প্রতি আলিপুরদুয়ারে একদল হাতির কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি চোখে জল এল এলাকার বাসিন্দাদের।

কোনও কারণে মৃত্যু হয়েছিল একটি হস্তি শাবকের (cub)। সেই মৃত সন্তানকে পরম মমতায় ঠিক মানুষেরই মতো 'সমাহিত' (buried) করল মা-হাতি সহ দলের বাকিরা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরী চা বাগানে। সূত্রের খবর, শুক্রবার রাতে ওই চা বাগানে প্রায় ৫০টি হাতির একটি দল ঢুকে পড়েছিল। এরপর শনিবার মধ্যরাতে আরও ২৫-৩০টি হাতির দল ঢুকে আসে চা বাগানে। তবে হাতির দলের বাগানে ঢোকার কথা রাতে টের পাননি শ্রমিকরা। কিন্তু, শনিবার সকালে বাগানে ঢুকেই চমকে ওঠেন সকলে।

দেখা যায়, মৃত হস্তি শাবকের দেহের প্রায় অর্ধেক অংশ মাটিতে চাপা দিয়ে রেখেছে হাতির দল। শুধু ছোট্ট পা-গুলি বেরিয়ে রয়েছে মাটির উপর। তাঁদের অনুমান, আগেই কোনভাবে মৃত্যু হয়েছিল ছোট্ট হাতিটির। হাতির দল তার দেহ শুঁড়ে করে টেনে আনে বাগানের ভিতর। তারপর ঠিক মানুষের কায়দায় সমাধিস্থ করে মৃত প্রিয়জনকে।

দৃশ্য দেখে উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। মৃত সন্তানের প্রতি মা এবং বাকিদের এই অপত্য স্নেহ বাকরুদ্ধ করে দিয়েছে অনেককেই।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তাঁরা জানিয়েছেন, মৃত হাতিটির বয়স আনুমানিক ৬ বছর। ময়নাতদন্তের পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকতা অপূর্ব সেন জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই বড় হাতির পালের মধ্যে পড়ে গিয়ে চাপের কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ছোট হাতিদের। এই শাবকটির ক্ষেত্রেও তেমন ধরনের ঘটনা ঘটেছে বলেই অনুমান করা হচ্ছে।

হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া জানিয়েছেন, এই ধরনের ঘটনা বিরল নয়। বরং মৃত হাতির দেহ পা দিয়ে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেওয়ার প্রবণতা হাতিদের মধ্যে খুবই স্বাভাবিক। এমনকী, বাঁদরদের মধ্যেও এই প্রবণতা দেখা যায় বলে জানিয়েছেন তিনি। তবে, মৃত্যু যদি অস্বাভাবিক হয় সেক্ষেত্রে হাতিরা মৃতদেহ প্রায় দু-তিন দিন ধরে আগলে রেখে দেয়।

১৩ বছরের নাবালিকার বিয়ে রুখে দিলেন গ্রামবাসীরা, সাধুবাদ দিল প্রশাসন


```