Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাড্ডু পাঠালেই মিলছে শয়ে শয়ে টাকা, করতে হবে এই 'ছোট্ট' কাজ

গুগল পে খুললে দেখবেন এতক্ষণে হয়তো গিফট হিসেবে লাড্ডু পেয়েও গিয়েছেন। বা লাড্ডু চেয়ে পাঠিয়েছে কেউ। এই লাড্ডু জোগার করলেই টাকা দিচ্ছে গুগল পে। 

লাড্ডু পাঠালেই মিলছে শয়ে শয়ে টাকা, করতে হবে এই 'ছোট্ট' কাজ

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 October 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো: গুগল পে-তে লাড্ডু পাঠালেই মিলছে শয়ে শয়ে টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। গুগল পে খুললে দেখবেন এতক্ষণে হয়তো গিফট হিসেবে লাড্ডু পেয়েও গিয়েছেন। বা লাড্ডু চেয়ে পাঠিয়েছে কেউ। এই লাড্ডু জোগার করলেই টাকা দিচ্ছে গুগল পে। 

আজ কালীপুজো, দেশজুড়ে দীপাবলি পালন করছে সকলে। এই উৎসবে আরেকটু আনন্দ যোগ করতে লাড্ডু ক্যাম্পেন শুরু করেছে গুগল পে। এই ক্য়াম্পেনে সামিল হয়ে অনেকেই টাকা পাচ্ছেন সংস্থার তরফে। দীপাবলির এই উপহারে মজেছে নেটিজেনরা। 

দীপাবলির কেনাকাটায় সর্বোচ্চ ১০০১ টাকা ক্যাশ ব্যাক জেতার সুযোগ দিচ্ছে এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ। ৭ নভেম্বরের মধ্যে ছয়টি লাড্ডু সংগ্রহ করতে হবে। তাহলেই মিলবে একটি স্ক্র্যাচ কার্ড। আর সেখান থেকেই পুরস্কার হিসেবে টাকা জেতার সুযোগ মিলবে।

কালীপুজোর দিন অর্থাৎ আজই বহু মানুষ ছয়টি করে লাড্ডু পেয়ে টাকা জিতেছে। কেউ ৩০০, কেউ ৫০০ কেউ বা তারও বেশি।

কীভাবে লাড্ডু দেওয়া নেওয়া করবেন?

স্মার্ট ফোনে খুলতে হবে গুগল পে অ্যাপ। এরপর বেছে নিয়ে হবে রিওয়ার্ডস অপশন। মিলবে লাড্ডু। সেখান থেকেই লাড্ডু পরিচিতদের পাঠানো যাবে। আবার লাড্ডু চেয়ে আবেদন করাও যাচ্ছে।

এছাড়াও লাড্ডু পেতে গেলে রিচার্জ করা, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, টাকা পাঠানোর অপশনও দেওয়া হচ্ছে। 

কমপক্ষে ১০০ টাকার লেনদেন করতে হবে এই লাড্ডু পেতে গেলে। ২০০ টাকা দিয়ে গিফট কার্ড কিনেও লাড্ডু পেতে পাওয়া যেতে পারে। 

ছয়টা লাড্ডু জোগার করার পর যে স্ক্র্যাচ কার্ডটা আসবে, সেটা থেকে ন্যূনতম ৫১ টাকা ও সর্বোচ্চ ১০০১ টাকা পাওয়া যেতে পারে।


```