Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডুডলে হারমোনিয়াম হাতে কিংবদন্তী, ৯৬তম জন্মদিবসে ভুবন কাঁপানো সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা গুগলের

দ্য ওয়াল ব্যুরো: 'আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়…', রেডিও হোক বা টিভি কিংবা পুজো প্যান্ডেলে গানটি বেজে উঠলেই মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করে। আট থেকে আশি সকলকে দুলিয়ে দেয় গানটি। আর গানটি শুনলেই যে মানুষটার কথা মনে আসে, সেই বিখ্যাত

ডুডলে হারমোনিয়াম হাতে কিংবদন্তী, ৯৬তম জন্মদিবসে ভুবন কাঁপানো সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা গুগলের

শেষ আপডেট: 8 September 2022 08:35

দ্য ওয়াল ব্যুরো: 'আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়…', রেডিও হোক বা টিভি কিংবা পুজো প্যান্ডেলে গানটি বেজে উঠলেই মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করে। আট থেকে আশি সকলকে দুলিয়ে দেয় গানটি। আর গানটি শুনলেই যে মানুষটার কথা মনে আসে, সেই বিখ্যাত গায়কের জন্মদিন আজ। সঙ্গীত জগতের এই কিংবদন্তি ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছে গুগল (Google Doodle)।

এদিন গুগলের পেজ খুললেই চোখে পড়ছে হারমোনিয়াম হাতে এক সঙ্গীত শিল্পীকে। মাথায় কালো টুপি আর কাঁধে একটা গামছা, সামনে মাইক্রোফোন। গানের জগতের এই মহারথীকে এমনভাবেই মনে করল গুগল ডুডল।

১৯২৬ সালের আজকের দিনে অসমের সদিয়া জেলায় জন্মগ্রহণ করেন এই সঙ্গীত শিল্পী। শুধু গান নয়, ছবি পরিচালনা থেকে সঙ্গীত পরিচালনা সবকিছুতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি। ছোট থেকেই গান বাজনার প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা।

মাত্র ১০ বছর বয়েসে প্রথম স্টুডিওতে রেকর্ডিং করেন তিনি। জীবনের প্রথম গানই শ্রোতাদের মন ছুঁয়ে নিয়েছিল। ইন্দ্রমালতী ছবির দুটি গান লেখেন ও গান মাত্র ১২ বছর বয়েসেই। ১৯৪৬ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৫২ সালে কলোম্বিয়া বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশনে থেকে পিএইচডি করেন।

গত ছয় দশকে শ'খানেকের বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী, পদ্ম ভূষণ সহ বহু পুরষ্কার রয়েছে শিল্পীর ঝুলিতে। ২০১৯ সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। রাজনীতিতেও হাতেখড়ি হয়েছিল তাঁর। ১৯৬৭ থেকে ১৯৭২ সালে অসমের বিধায়ক ছিলেন তিনি।

‘অরণ্যের দিনরাত্রি’-কে পর্দায় ফেরাচ্ছেন অরুণ রায়! প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার


```