
শেষ আপডেট: 12 December 2022 09:18
দ্য ওয়াল ব্যুরো: সৌরশক্তি নিয়ে তাঁর গবেষণা বিশ্বজনিত। প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। আজই তাঁর ১২২তম জন্মবার্ষিকী। তাই তাঁকে সম্মান জানাতে বিশেষ ডুডল বানিয়েছে গুগলও (Google Doodle)। তিনি ডক্টর মারিয়া টেলকেস (Maria Telkes)।
কে এই মারিয়া টেলকেস?
১৯০০ সালের ১২ ডিসেম্বর হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন মারিয়া। সৌরশক্তি নিয়ে তাঁর অসামান্য অবদান (Solar-Powered Heating System) আজও বিজ্ঞান মহলে বহুল আলোচিত। তিনি বিশ্বাস করতেন যে, সূর্য থেকে নির্গত শক্তি মানুষের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাঁর এই নিজস্ব বিশ্বাস থেকে দীর্ঘদিন এ ব্যাপারে গবেষণা চালান তিনি। ড: মারিয়া বিশ্ব দরবারে 'সান কুইন' নামে পরিচিত।
১৯২০ সালে বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে ভৌত বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯২৪ সালে তিনি পিএইচডি শেষ করেন। লেখাপড়া শেষ করে তিনি পাড়ি দেন আমেরিকা। সেখানে তিনি বায়োফিজিসিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। ১৯৩৭ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
তিনিই প্রথম মহিলা যিনি 'দ্য সোস্যাইটি অফ উইমেন ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড' পেয়েছেন। ১৯৫২ সালে তিনি এই পুরস্কার পান। মার্কিন সরকারের হয়ে তিনি বেশ কিছু কাজ করেন। তিনি সোলার ডিস্টিলার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এই যন্ত্র সমুদ্রের জলকে মিষ্টি জলে পরিণত করে। পানীয় জলের কোনও সমস্যা দূর করতে এই আবিষ্কার যুগান্তকারী। এছাড়াও তিনি সৌরশক্তিকে কাজে লাগিয়ে একাধিক আবিষ্কার করেছেন, যা মানুষের জীবনধারা পরিবর্তন করে দিয়েছিল।
কন্ডোম বিনামূল্যে দেবে সরকার! ১৮ থেকে ২৫ বছর বয়সিদের জন্য বড় ঘোষণা