
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 23 April 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: এটিএমে সোনার গয়না রাখলেই তা যাচাই করে গ্রাহকদের টাকা দিয়ে দিচ্ছে এটিএম (Gold ATM in China, Viral Video)। বিশ্ববাজারে যখন স্বর্ণধাতুর আকাশছোঁয়া দাম, সেইসময় এমন একটি খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় কৌতূহল বেড়েছে নেটিজেনদের।
ঘটনাটা ঠিক কী?
সম্প্রতি চিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে। সাংহাইয়ে বসানো হয়েছে 'গোল্ড এটিএম'। জানা যাচ্ছে, নয়া প্রযুক্তির এই 'গোল্ড এটিএম'-এ সোনার গয়না রাখলেই এটিএম নিজেই তার ওজন, বিশুদ্ধতা যাচাই করে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করছে।
A gold ATM in Shanghai, China
— Tansu Yegen (@TansuYegen) April 19, 2025
It melts the gold and transfers the amount corresponding to its weight to your bank account.
pic.twitter.com/hFu3AjqEo2
জানা গিয়েছে, চিনের 'কিংহুড গ্রুপ' এই গোল্ড এটিএম পরিচালনা করছেন। স্থানীয় বাসিন্দা এবং আশেপাশের এলাকা থেকেও গ্রাহকরা তাঁদের সোনার গয়না নিয়ে এটিএমের বাইরে ভিড় বাড়াচ্ছেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এই 'গোল্ড এটিএম' (Gold Time)। তাই চাইলেই এটিএম ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে তাঁদের।
একটি চিনা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, এটিএম মেশিন যখন প্রথম চালু হয়েছিল সেইসময় ৪০ গ্রাম ওজনের একটি নেকলেসের বিনিময়ে মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৬ হাজার ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ২০ হাজারের কিছু বেশি টাকা জমা পড়েছিল।
একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী তানসু ইয়েগেন ভিডিওটি শেয়ার করেন। যা অন্যান্য ব্যবহারকারীদের নজরে এসেছে।