
হুইলচেয়ারে বসে বাঞ্জি জাম্পিং
শেষ আপডেট: 27 March 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: আদানি গ্রুপের চেয়ারম্যান (Chairman of Adani Group) গৌতম আদানি (Gautam Adani) নিজস্ব এক্স হ্যান্ডেলে (আগের নাম ‘টুইটার’) তাঁর এক কর্মচারীর ভিডিও (Video) শেয়ার করেছেন। মুহূর্তে ভাইরাল (Viral) সেই পোস্ট। কিন্তু কী এমন হল যে এত বড় এক শিল্পপতি তাঁর কর্মচারীকে (Employee of Adani Group)) নিয়ে পোস্ট করছেন?
ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষিকেশে (RIshikesh) এক ব্যক্তি হার্নেস-সহ সেফটি প্রোটোকল মেনে বাঞ্জি জাম্পিং (Bungee jumping) করছেন। উল্লেখ্য, সেই ব্যক্তি হুইলচেয়ারে (Wheelchair) বসে রয়েছেন।
Most people do it for the thrill. Kay Mehta, our own Adanian, did it to make a statement. From the heights of Rishikesh, strapped in his wheelchair, Kay took a leap that told the world: no odds, no fear, can stop willpower.
— Gautam Adani (@gautam_adani) March 27, 2025
Kay, you don’t just inspire us - you redefine what it… pic.twitter.com/n1CTvFKtsQ
গৌতম আদানি এক্সে (X) ভিডিও পোস্টের ক্যাপশনে তাঁর কর্মচারীর মনের জোরের প্রশংসায় পঞ্চমুখ। তিনি লিখেছেন, ‘অনেকেই এটা করে থাকেন কোনও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু কে মেহতা দেখিয়ে দিয়েছেন এভাবেও এগিয়ে যাওয়া যায়।’ তিনি কে-কে ‘আদানিয়ান’ বলে গর্বের সঙ্গে অভিহিত করেছেন। আরও বলেছেন, ‘মেহতার এই সাহসই বলে দেয়, ‘কোনও প্রতিকূলতা, কোনও ভয়ই ইচ্ছেশক্তিকে (Willpower) দমিয়ে রাখতে পারে না।’
ফেব্রুয়ারিতে শিল্পপতি গৌতম আদানি তাঁর ছেলে জিৎ আদানির বিয়েতে দশ হাজার কোটি টাকা সামাজিক উন্নয়নের কাজে উৎসর্গ করার কথা সামনে এনেছেন। জিৎ এবং তাঁর স্ত্রীও প্রতি বছর ৫০০ জন বিশেষভাবে সক্ষম মহিলার বিয়েতে ১০ লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন।
বিশেষভাবে সক্ষম (Disability) মানুষদের প্রতি গৌতমপুত্র জিৎ ভীষণভাবে সমব্যথী। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া নামক এক শোয়ে এসে তিনি পরামর্শ দিয়েছিলেন জাতে বিশেষভাবে সক্ষম উদ্যোগপতি এবং যাঁরা তাঁদের সঙ্গে কাজ করছেন, এমন মানুষদের নিয়ে যদি কোনও আলাদা পর্ব বানানো হয়।