
শেষ আপডেট: 16 March 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো: উলঙ্গ হয়ে ছুটছিলেন রাস্তার মাঝখান দিয়ে, স্থানীয় লোকজন ধরে বেঁধে দিলেন গাছের সঙ্গে। এমনই দৃশ্য দেখা গেছে হরিয়ানার গুরুগ্রামে (Gurugram) গত বুধবার। পুলিশ সূত্রে খবর, এক বিদেশি (Foreign man) সন্ধে ছটা নাগাদ সেক্টর ৬৯-এর টিউলিপ চকের রাস্তার মাঝখান দিয়ে সম্পূর্ণ নগ্ন (naked) অবস্থায় দৌড়ে বেড়াচ্ছিল। তার ফলে ওই রাস্তায় যানজট তৈরি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই ব্যক্তি একটি গ্রামের দিকে দৌড়ে পালাতে যায়। গ্রামের কিছু লোক সেটা বুঝতে পেরে তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন ।
জানা যায়, ওই লোকটি নাইজেরিয়ার বাসিন্দা। মানসিক চিকিৎসার জন্য তাঁকে সেক্টর ১০-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, যদি ওই অভিযুক্ত মানসিকভাবে সুস্থ হয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং তাঁকে হেফাজতেও নেওয়া হবে।
খাবার না পেয়ে আবাসিক ছাত্রদের বিক্ষোভে দ্বিতীয় দিনেও উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়