
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 December 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য কুকুরদের তুষারপাত দেখার ভীষণ ইচ্ছে। কিন্তু কোনও মতেই সুইৎজারল্যান্ড যেতে পারছিলেন না ফ্লোরিডার এক ব্যক্তি। ফলে তিনি তাঁর কুকুরদের জন্য বাড়ির সামনেই তুষারপাতের আয়োজন করলেন। সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এমন কাণ্ড মন জয় করে নিয়েছে লাখো মানুষের। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৩.৪ মিলিয়ন ভিউ হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি তাঁর পোষ্য কুকুরদের সঙ্গে কথা বলছেন। আর কুকুররাও ঠিক কী বলতে চাইছে, তাও লেখার মাধ্যমে তিনি ভিডিওতে বুঝিয়ে দিচ্ছেন। গোল্ডেন রিট্রিভার লুনাকে তাঁর মালিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। সেই ব্যক্তি মজা করে বলেন, 'দুঃখিত, লুনা, তুমি সুইজারল্যান্ড যেতে পারবে না।'
View this post on Instagram
এখানেই শেষ নয়। এবার ভিডিওতে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য! ট্রাক থেকে পাঁচ টন বরফ বাগানে ফেলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাগানটিকে দেখে মনে হয়, সেটা যেন এক তুষারের দেশ। সেখানে স্নোফলের ব্যবস্থাও করা হয়। বরফ দেখে আনন্দে আটখানা হয়ে যায় তার পোষ্যরা। সেটায় জমিয়ে খেলাও করতে দেখা গিয়েছে তাঁদের।
বরফের দেখা পেয়ে, গোল্ডেন রিট্রিভার লুনা ও অন্য একটি কুকুর মজা করতে থাকে, লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় এদিক থেকে ওদিক। কুকুরগুলোর আনন্দ দেখে দর্শকরা মুগ্ধ হয়ে সেই ব্যক্তির প্রশংসা করেছেন। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ পোস্টে কমেন্ট করেছেন।