Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সুশান্তের ছবি দিয়ে অবসাদের বিজ্ঞাপন! ফ্লিপকার্ট বয়কটের ডাক দিলেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ওয়েবসাইট আর শপিং অ্যাপগুলি জিনিসপত্র বিক্রি করার জন্য অনেক সময়ই নিয়মের বাইরে গিয়ে ইচ্ছামত উপায় অবলম্বন করে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ছবি প্রিন্ট করা টি-শার্ট বিক্রি করছে ফ্লিপকার্ট (Flipkart)। ফ্লিপকার

সুশান্তের ছবি দিয়ে অবসাদের বিজ্ঞাপন! ফ্লিপকার্ট বয়কটের ডাক দিলেন নেটিজেনরা

শেষ আপডেট: 27 July 2022 08:44

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ওয়েবসাইট আর শপিং অ্যাপগুলি জিনিসপত্র বিক্রি করার জন্য অনেক সময়ই নিয়মের বাইরে গিয়ে ইচ্ছামত উপায় অবলম্বন করে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ছবি প্রিন্ট করা টি-শার্ট বিক্রি করছে ফ্লিপকার্ট (Flipkart)।

ফ্লিপকার্টের এই টি-শার্টে সুশান্তের (Sushant with deoression) ছবির সঙ্গে যে লেখাটি ব্যবহার করা হয়েছে তাতেই আপত্তি কিছু ক্রেতার। আর তাতেই হ্যাশট্যাগ বয়কট ফ্লিপকার্ট রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/Kashyap_updates/status/1551984331232387072

ফ্লিপকার্টের সেই সাদা টি-শার্টের উপরে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ছবি। আর তাতে লেখা, 'Depression like drowning'। যার বাংলা করলে দাঁড়ায়, 'অবসাদ ডুবে যাওয়ার মতো'।

https://twitter.com/SSRian_TC/status/1552120148877647872

এই টি-শার্টের ছবি স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকে। তাঁদের বক্তব্য, "একজন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করার মতো নোংরামি আর হয় না। সুশান্তের পরিবারের আবেগের কথা ভাবা উচিত ছিল। পাপ কখনও বাপকে ছাড়ে না"। এই টি-শার্টের বিরুদ্ধে ফ্লিপকার্টের কাছে অজস্র অভিযোগ জমা পড়েছে।

https://twitter.com/SomaDut96461948/status/1551984606164819970

সুশান্ত সিংয়ের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সমাজকে। বিশেষত প্রভাব পড়েছিল যুব সমাজের উপরে। আজও কাটেনি তার রেশ। ফ্লিপকার্টের এই টি-শার্ট সেই কথা আবারও মনে করিয়ে দিল।

ঝমাঝম বৃষ্টি মাথায় করে খাবার পৌঁছতে যাচ্ছেন ডেলিভারি বয়, ভিডিও দেখে সহানুভূতি উপচে পড়ছে নেটিজেনদের


```