
শেষ আপডেট: 9 August 2022 13:21
দ্য ওয়াল ব্যুরো: পোষ্যর জন্য নিজেকে বিপদে ফেলেছেন, সারা পৃথিবীতে এমন মানুষের উদাহরণ কম নেই। ভালবাসার কোনও সীমারেখা হয় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ঠিক তেমনটাই দেখতে পাওয়া গেল। তিনটি ছোট্ট ছেলে (3 boys) একটি কুকুরকে (Dog) বাঁচানোর জন্য লড়াই (fight with Python) করছে বিরাট পাইথনের সঙ্গে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বিরাট বড় পাইথন একটা কুকুরকে পুরো পেঁচিয়ে ধরেছে। আর সেই প্যাঁচ থেকে কুকুরছানাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনটি ছেলে। একটা বড় লাঠি দিয়ে সাপটাকে সরাতে থাকে একটি ছেলে। সাপটাকে সরাতে সরাতেই তার মুখটা চেপে ধরে ছেলেটি। আর তখনই বাকি দুটো ছেলে কুকুরের গা থেকে ছাড়াতে থাকে পাইথনটিকে। কুকুরটিকে নিরাপদে উদ্ধার করে তারা।
কুকুরকে বাঁচানোর জন্য বাচ্চা ছেলেদের যে লড়াই তাকে ভালবাসা আর সাহস ছাড়া কোনও তকমায় দেওয়া যায়না, তেমনটাই বলছেন নেট নাগরিকরা। এই ভিডিও দেখে আবেগে ভাসছেন পশুপ্রেমীরা।
সন্তান লাভের আশায় ‘মির্চি বাবা’র দ্বারস্থ মহিলা, তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু